আজি নাহি কিছু মোর মান-অপমান বলে।
সকলি দিয়াছি মোর ঠাকুরের রাঙা চরণের তলে॥
মোর দেহ-প্রাণ, জাতি কুল মান,লজ্জা ও গ্লানি আর অভিমান;
(আমি) দিছি চিরতরে জলাঞ্জলি গো কালো যমুনার জলে॥মোরে যদি কেহ ভালোবাসে আজ জল আসে আঁখি ভ’রে।
মোর ছল ক’রে সে যে ভালোবাসে মোর শ্যামসুন্দরে।
মোরে না বুঝিয়া কেহ করিলে আঘাত
কেঁদে বলি, ওরে ক্ষমা করো নাথ্
বৃন্দাবনে যে প্রেম মধুর হয় আঘাত নিন্দাছলে॥
আজি নাহি কিছু মোর মান-অপমান বলে
- Sub Title: সকলি দিয়াছি মোর ঠাকুরের রাঙা চরণের তলে॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 79
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নদীর নাম সই অঞ্জনা
- Sub Title: নাচে তীরে খঞ্জনা
খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির দিনে
- Sub Title: বৃন্দাবনে হোরির দিনে
বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা
- Sub Title: আমার নয়ন-তারা কোথায় কোথায় হল হারা?
সখী জাগো, রজনি পোহায়
- Sub Title: মলিন কামিনী-ফুল যামিনী-গলায়
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা
- Sub Title: পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক-পালিকা
এ কি এ মধু শ্যাম-বিরহে
- Sub Title: হৃদি-বৃন্দাবনে নিতি রসধারা বহে॥
ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না
- Sub Title: এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না
ও তুই কারে দেখে ঘোমটা দিলি
- Sub Title: নতুন বউ বল্ গো —
আরো কতদিন বাকি
- Sub Title: তোমারে পাওয়ার আগে বুঝি হায়!
তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি
- Sub Title: আমার এ রূপ- সে যে তোমার ভালোবাসার ছবি
ফুটলো সন্ধ্যামণির ফুল আমার মনের আঙিনায়
- Sub Title: আমার মনের আঙিনায়
ওহে রাখাল-রাজ
- Sub Title: কি সাজে সাজালে আমায় আজ!
বাংলা
English