ওহে রাখাল-রাজ!
কি সাজে সাজালে আমায় আজ!
আমার ঘরের ভূষণ কেড়ে নিয়েদিলে চির-পথিক সাজ।।
তোমার পায়ের নূপুর আমায় দিয়ে
ঘুরাও পথে-ঘাটে নিয়ে,
বেড়াই বাউল একতারা বাজিয়ে হে,
তোমার ভূবন-নাটে নেচে বেড়াই
ভুলে শরম-ভরম-লাজ।।তোমার নিত্য খেলার নৃত্য-সাথী
আনন্দেরি গোঠে হে,
জীবন-মরণ আমার সহজ
চরণতলে লোটে হে।আমার হাতে দিলে সর্বনাশী-
ঘর-ভুলানো তোমার বাঁশি,-
কাজ ভুলাতে যখন-তখন আসি হে,
আমার আপন ভবন কেড়ে- দিলে
ছেড়ে বিশ্বভুবন-মাঝ।।
ওহে রাখাল-রাজ
- Sub Title: কি সাজে সাজালে আমায় আজ!
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 86
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আসিলে কে অতিথি সাঁঝে
- Sub Title: পূজার ফুল ঝরে বন-মাঝে
বাজিয়ে বাঁশি মনের বনে
- Sub Title: এসো কিশোর বংশীধারী
অন্তরে তুমি আছ চিরদিন
- Sub Title: ওগো অন্তর্যামী
নিশি-ভোরে অশান্ত ধারায় ঝরঝর বারি ঝরে
- Sub Title: ঝরঝর বারি ঝরে
খর রৌদ্রের হোমানল জ্বালি
- Sub Title: তপ্ত গগনে জাগি
আমায় নহে গো ভালবাস শুধু
- Sub Title: বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান
মদিনা! মদিনা! মদিনা
- Sub Title: তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না
চৈতালি চাঁদিনী রাতে
- Sub Title: নব মালতীর কলি মুকুল-নয়ন তুলি’
ছন্দের বন্যা হরিণী অরণ্যা
- Sub Title: চলে গিরি-কন্যা চঞ্চল ঝর্ণা
আধো ধরণী আলো আধো আঁধার
- Sub Title: কে জানে দুখ-নিশি পোহাল কার
আঁধার রাতে কে গো একেলা
- Sub Title: নয়ন-সলিলে ভাসালে ভেলা
তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরও
- Sub Title: (মোর) ব্যথায় আস প্রিয় হয়ে কথায় যখন হারো
বাংলা
English