আজকে হোরি ও নাগরী
ওগো গিন্নী ও ললিতে।
শিগগির রাঙা জল ভরে দাও,ফরসি হুঁকোর পিচকিরিতে।।
গাজর বিট আর লাল বেগুনে,
রাঁধবে শালগম সৈন্ধব নুনে,
রাঙা দেখে লঙ্কা দিও
লাল নটে আর ফুল-কারিতে।।গাইব গান আজ পূর্ণিমাতে
মালোয়ারি জ্বর আসলে রাতে,
তুমি দোহার ধরবে সাথে
গিঁটে বাতের গিঁটকিরিতে।।আমি লাল-গামছা পরে যাব
লাল-বাজারে পায়চারিতে,
তুমি যাবে চিড়িয়াখানায়
মুখেতে গন্ডার মারিতে,
না হয় তুমি যাও বাপের বাড়ি
আমি যাই শ্বশুর-বাড়িতে।।
আজকে হোরি ও নাগরী
- Sub Title: ওগো গিন্নী ও ললিতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 83
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার
- Sub Title: লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার
রিমি ঝিম্ রিমি ঝিম্ ঐ নামিল দেয়া
- Sub Title: শুনি শিহরে কদম বিদরে কেয়া
বসন্ত এলো এলো এলো রে
- Sub Title: পঞ্চম স্বরে কোকিল কুহরে
আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি
- Sub Title: কে মোর রাঙা অতিথি
জানি জানি তুমি আসিবে ফিরে
- Sub Title: আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে॥
চোখের নেশার ভালোবাসা
- Sub Title: জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥
ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এল গো
- Sub Title: সই লো দেখে আয়!
কোন্ মাটিতে আমার কায়া
- Sub Title: সৃজিলে হায় প্রভু মোর
নাচে সুনীল দরিয়া আজি দিল-দরিয়া
- Sub Title: পূর্ণিমা চাঁদেরে পেয়ে
এসো হৃদি-রাস-মন্দিরে এসো
- Sub Title: হে রাস-বিহারী কালা
আজি মিলন-বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা
- Sub Title: হেরো মধুমাধবী নিশা
পুরবের তরুণ অরুণ
- Sub Title: পুরবে আসলে ফিরে
বাংলা
English