কোন্ মাটিতে আমার কায়া
সৃজিলে হায় প্রভু মোর।
মসজিদে মোর ঠাঁই নাহি পাই,সকল দেউল বন্ধ-দোর।।
ফিরি নগর-নারীর মতো
কাফের দর্বেশ বদ্-নসীব,
নাই বেহেশ্তের আশা আমার,
দীন ও দুনিয়া শত্রু ঘোর।।
বেড়াই শ্রীহীন, দেয় অভিশাপ
যে হেরে সেই আমারে,
রূপ-পূজারী ভুলতে নারি
মোর প্রতিমার মুখ কিশোর।
চাইব শারাব, প্রিয়ার অধর,
মর্ব যেদিন পান্শালায়,
কোথায় নরক, কোথায় স্বরগ,
শারাব-নেশায় রইব ভোর।।
কোন্ মাটিতে আমার কায়া
- Sub Title: সৃজিলে হায় প্রভু মোর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 98
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
পলাশ ফুলের মউ পিয়ে ঐ
- Sub Title: বউ-কথা-কও উঠল ডেকে
হেনে গেল তির তিরছ তার চাহনি
- Sub Title: বিঁধিল মরম-মূলে চাহিল যেমনি
কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা
- Sub Title: আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা
তুই মা হবি না মেয়ে হবি দে মা উমা বলে
- Sub Title: তুই আমারে কোল্ দিবি না আমিই নেব কোলে
মহাকালের কোলে এসে
- Sub Title: গৌরী হ’ল মহাকালী
খেলিছে জলদেবী সুনীল সাগর-জলে
- Sub Title: তরঙ্গ-লহর তোলে লীলায়িত কুন্তলে
চলো মন আনন্দ-ধাম
- Sub Title: চলো মন আনন্দ-ধাম রে
ও কালো বউ জল আনিতে যেয়ো না
- Sub Title: জল আনিতে বাজিয়ে মল
মেঘলা-মতীর ধারা-জলে করো স্নান
- Sub Title: স্নিগ্ধ শীতল মেঘ-চন্দনে জুড়াও তাপিত প্রাণ (হে ধরণী)
খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত
- Sub Title: দিও তৃষ্ণা পেলে ঠাণ্ডা পানি
আয় নেচে নেচে আয় রে বুকে দুলালী মোর
- Sub Title: দগ্ধ দিনের বুকে যেমন আসে শীতল আঁধার ছেয়ে
বীরদল আগে চল
- Sub Title: কাঁপাইয়া পদভারে ধরণি টলমল
বাংলা
English