"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

সবুজ শোভার ঢেউ খেলে যায়
সবুজ শোভার ঢেউ খেলে যায়
  • Sub Title: নবীন আমন ধানের ক্ষেতে

সবুজ শোভার ঢেউ খেলে যায়
নবীন আমন ধানের ক্ষেতে।
হেমন্তের ঐ শিশির-নাওয়া হিমেল হাওয়া

সেই নাচনে উঠলো মেতে।।

টুই-টুম্বুর ঝিলের জলে
কাঁচা রোদের মানিক ঝলে,
চন্দ্র ঘুমায় গগন-তলে
সাদা মেঘের আঁচল পেতে।।

নট্‌কানো রঙ শাড়ি পরে কে বালিকা
ভোর না হতে যায় কুড়াতে শেফালিকা!

আনমনা মন উড়ে বেড়ায়
অলস প্রজাপতির পাখায়,
মৌমাছিদের সাথে সে চায়
কমল-বনের তীর্থে যেতে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পরজনমে যদি আসি এ ধরায়
পরজনমে যদি আসি এ ধরায়

পরজনমে যদি আসি এ ধরায়

  • Sub Title: ক্ষণিক বসন্ত যেন না ফুরায়॥
এল শোকের সেই মোহররম
এল শোকের সেই মোহররম

এল শোকের সেই মোহররম

  • Sub Title: আজি বে-তাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে
মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী

মোর প্রিয়া হবে এসো রাণী

  • Sub Title: কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated