নাচের নেশার ঘোর লেগেছে
নয়ন পড়ে ঢু’লে লো
নয়ন পড়ে ঢু’লে।বুনোফুল পড়লো ঝ’রে নাচের ঘোরে
দোলন-খোঁপা খুলে লো,
দোলন-খোঁপা খুলে॥শুনে এই মাদল-বাজা
নাচে চাঁদ রাতের রাজা নাচে লো নাচে—
শালুকের কাঁকাল ধ’রে
তাল-পুকুরের জলে হে’লে দু’লে লো,
জলে হে’লে দু’লে॥আঁউরে গেল ঝুম্কো জবা
লেগে গরম গালের ছোঁওয়া
বাঁশী শুনে ঘুলায় মনে
কয়লা-খাদের ধোঁওয়া লো,
কয়লা-খাদের ধোঁওয়া।সই নাচ ফুরালে ফিরে’ ঘরে,
রাত কাটাব কেমন ক’রে
পড়বে মনে বাঁশুরিয়ার চোখ দু’টি টুলটুলে লো
চোখ দু’টি টুলটুলে লো॥
নাচের নেশার ঘোর লেগেছে
- Sub Title: নয়ন পড়ে ঢু’লে লো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 99
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ওরে কে বলে আরবে নদী নাই
- Sub Title: যথা রহমতের ঢল বহে অবিরল
বন-ফুলের তুমি মঞ্জরি গো
- Sub Title: তোমার নেশায় পথিক-ভ্রমর
চেয়ো না সুনয়না আর চেয়ো না
- Sub Title: আর চেয়ো না এ নয়ন পানে
দূর দ্বীপ-বাসিনী
- Sub Title: চিনি তোমারে চিনি
অগ্রপথিক হে সেনাদল
- Sub Title: রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন্ ভাইরা মোর
আঁধার রাতে কে গো একেলা
- Sub Title: নয়ন-সলিলে ভাসালে ভেলা
কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময়
- Sub Title: শ্যামের নামে হউক এবার আমার পরিচয়॥
এই দেহেরই রঙমহলায়
- Sub Title: খেলিছেন লীলা-বিহারী
কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী
- Sub Title: নীল রেশমি রুমাল বেঁধে তাঁর চারু-চাঁচর কেশে॥
কথা কও, কথা কও, থাকিয়ো না চুপ করে
- Sub Title: থাকিয়ো না চুপ করে
দশ হাতে ঐ দশ দিকে মা
- Sub Title: ছড়িয়ে এল আনন্দ
ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়
- Sub Title: টেনে নে না তারে কোলে
বাংলা
English