কোন্ সুদূরের চেনা বাঁশীর ডাক শুনেছিস্ ওরে চখা?
ওরে আমার পলাতকা!
তোর প’ড়লো মনে কোন্ হানা-ঘর,স্বপন-পারের কোন্ অলকা?
ওরে আমার পলাতকা।।তোর জল ভরেছে চপল চোখে,
বল কোন্ হারা-মা ডাকলো তোকে রে?ঐ গগন-সীমায় সাঁঝের ছায়ায়
হাতছানি দেয় নিবিড় মায়ায়-
উতল পাগল! চিনিস্ কি তুই চিনিস্ ওকে রে?যেনবুক-ভরা ও গভীর স্নেহে ডাক দিয়ে যায়, “আয়,
ওরে আয়, আয়, আয়,
কোলে আয় রে আমার দুষ্টু খোকা!
ওরে আমার পলাতকা।।”দখিন্ হাওয়ায় বনের কাঁপনে-
দুলাল আমার! হাত-ইশারায় মা কি রে তোর
ডাক দিয়েছে আজ?
এতদিনে চিন্লি কি রে পর ও আপনে!
নিশিভোরেই তাই কি আমার নামলো ঘরে সাঁঝ?
ধানের শীষে, শ্যামার শিসে-
যাদুমণি! বল্ সে কিসে রে,
তুই শিউরে চেয়ে ছিঁড়্লি বাঁধন!
চোখ-ভরা তোর উছলে কাঁদন রে!
তোরে কে পিয়ালো সবুজ-স্নেহের কাঁচা বিষে রে!যেন আচম্কা কোন্ শশক-শিশু চম্কে ডাকে হায়,
“ওরে আয় আয় আয়-
বনে আয় ফিরে আয় বনের সখা।”
ওরে চপল পলাতকা।।
কোন্ সুদূরের চেনা বাঁশীর
- Sub Title: ওরে আমার পলাতকা!
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 96
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এ কি সুরে তুমি গান শুনালে ভিন্দেশি পাখি
- Sub Title: এ যে সুর নহে মদির সুরা রে সুরের সাকি
কালো জল ঢালিতে সই
- Sub Title: কালো মেঘ দেখে শাওনে সই পড়্ল মনে কালো বরণে॥
হে মাধব, হে মাধব, হে মাধব
- Sub Title: তোমারেই প্রাণের বেদনা কব—
ও বৌদি তোর কি হয়েছে চোখে কেন জল
- Sub Title: দাদার তরে মন বুঝি তোর হয়েছে উতল॥
তোমায় যেমন করে ডেকেছিল আরব মরুভূমি
- Sub Title: ওগো আমার নবি প্রিয় আল আরবি
আমার মালায় লাগুক তোমার
- Sub Title: মধুর হাতের ছোঁওয়া
জাগে না সে জোশ লয়ে আর মুসলমান
- Sub Title: করিল জয় যে তেজ লয়ে দুনিয়া জাহান
আমার মা ত্বং হি তারা
- Sub Title: তুমি ত্রিগুণধরা পরাৎপরা
আমার গহিন জলের নদী
- Sub Title: আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি
মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে
- Sub Title: তাই কিরে তোর কণ্ঠেরি গান (ওরে) এমন মধুর লাগে॥
জাগো অমৃত-পিয়াসি চিত
- Sub Title: আত্মা অনিরুদ্ধ
কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া
- Sub Title: আঁখি-বারি চাপিয়া
বাংলা
English