"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস ননদীরে
আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস ননদীরে
  • Sub Title: সই বলিস্ ননদীরে

আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস্ ননদীরে
সই বলিস্ ননদীরে।
শ্রীকৃষ্ণ নামের তরণীতে প্রেম-যমুনার তীরে

বলিস্ ননদীরে
সই বলিস্ ননদীরে॥

সংসারে মোর মন ছিল না, তবু মানের দায়ে
আমি ঘর করেছি সংসারেরি শিকল বেঁধে পায়ে
শিক্লি-কাটা পাখি কি আর পিঞ্জরে সই ফিরে
সই বলিস্ ননদীরে॥

বলিস্ গিয়ে কৃষ্ণ নামের কলসি বেঁধে গলে
ডুবেছে রাই কলঙ্কিনী কালিদহের জলে।

কলঙ্কেরই পাল তুলে সই, চললেম অকূল-পানে
নদী কি সই, থাকতে পারে সাগর যখন টানে।
রেখে গেলাম এই গোকুলে কুলের বৌ-ঝিরে
সই বলিস্ ননদীরে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কত ফুল তুমি পথে ফেলে দাও
কত ফুল তুমি পথে ফেলে দাও

কত ফুল তুমি পথে ফেলে দাও

  • Sub Title: আমি চেয়েছিনু একটি কুসুম সেই কথা পড়ে মনে
ঘন গগন ঘিরিল ঘন ঘোর
ঘন গগন ঘিরিল ঘন ঘোর

ঘন গগন ঘিরিল ঘন ঘোর

  • Sub Title: শাওন-ধারা ঘন-শ্যাম-বরণ চরণ লাগি’ ঝর ঝরে অঝোর্॥
বনে মোর ফুল-ঝরার বেলা
বনে মোর ফুল-ঝরার বেলা

বনে মোর ফুল-ঝরার বেলা

  • Sub Title: জাগিল এ কী চঞ্চলতা (অবেলায়)
সৃজন ছন্দে আনন্দে
সৃজন ছন্দে আনন্দে

সৃজন ছন্দে আনন্দে

  • Sub Title: হে মহকাল প্রলয়–তাল ভোলো ভোলো॥

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated