উতল হল শান্ত আকাশ
তোমার কলগীতে
বাদল ধারা ঝরে বুঝিতাই আজ নিশীথে॥
সুর যে তোমার নেশার মত
মনকে দোলায় অবিরত,
ফুলকে শেখায় ফুটতে গো,
পাখীকে শিস্ দিতে
তোমার কলগীতে॥কেন তুমি গানের ছলে
বঁধু, বেড়াও কেঁদে?
তীরের চেয়েও সুর যে তোমার
প্রাণে অধিক বেঁধে।তোমার সুরে কোন্ সে ব্যথা
দিলো এতো বিহ্বলতা—
(ওগো) আমি জানি সেই বারতা,
তাই কাদিঁ নিভৃতে॥
উতল হল শান্ত আকাশ তোমার কলগীতে
- Sub Title: তোমার কলগীতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 89
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু
- Sub Title: পায়ে গোদ গায়ে ম্যালেরিয়া বুকে কাশি লয়ে সদা কাবু
কাবেরী নদী-জলে কে গো বালিকা
- Sub Title: আনমনে ভাসাও চম্পা শেফালিকা
খোলো খোলো খোলো গো দুয়ার
- Sub Title: নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
সুরের ধারার পাগল-ঝোরা
- Sub Title: নামিল সখি মোর পরানে
এসো বঁধূ ফিরে এসো
- Sub Title: দিব ও-চরণে ডারি’ মোর তনু মন প্রাণ
আমি রচিয়াছি নব ব্রজধাম হে মুরারি
- Sub Title: সেথা করিবে লীলা এসো গোলক-বিহারী॥
বেসুর বীণায় ব্যথার সুরে
- Sub Title: পাষাণ-বুকে নিঝর হ’য়ে কাঁদ্ব গো
কাণ্ডারি গো, কর কর পার
- Sub Title: এই অকূল ভব-পারাবার
জানি, জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ
- Sub Title: আমি জলের কুমুদিনী ঝরিব জলে
কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময়
- Sub Title: শ্যামের নামে হউক এবার আমার পরিচয়॥
সই ভালো করে বিনোদ বেণী
- Sub Title: বাঁধিয়া দে
বাংলা
English