এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন।
নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন॥
সকল জাতির পুরুষ-নারীর প্রাণসেই হবে তোর পূজা-বেদী মা তোর পীঠস্থান।
সেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাতবে মা তোর সিংহাসন॥সেথা রইবে নাকো ছোয়াছুয়ি উচ্চ-নীচের ভেদ,
সবাই মিলে উচ্চারির মাতৃ-নামের বেদ।
মোরা এক জননীর সন্তান সব জানি,
ভাঙব দেয়াল, ভুলব হানাহানি
দীন-দরিদ্র রইবে না কেউ সমান হবে সর্বজন,
বিশ্ব হবে মহাভারত, নিত্য-প্রেমের বৃন্দাবন॥
এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন
- Sub Title: নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 96
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মোরে ভালবাসায় ভুলিয়ো না
- Sub Title: পাওয়ার আশায় ভুলিয়ো
নাহি কেহ আমার ব্যথার সাথী
- Sub Title: জ্বলি পিলসুজে একা মোমের বাতি
বনে চলে বনমালি বনমালা দুলায়ে
- Sub Title: তমালে কাজল-মেঘে শ্যাম-তুলি বুলায়ে
হেলে দুলে নীর ভরণে ও কে যায়
- Sub Title: ছল করে কলসি নাচায় (কিশোরী)
চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা
- Sub Title: রঙ-পরীদের সঙ্গিনী তুই
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়
- Sub Title: আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়॥
শ্মশানে জাগিছে শ্যামা
- Sub Title: অন্তিমে সন্তানে নিতে কোলে
বরষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে
- Sub Title: বাজে গুরু গুরু আনন্দ-ডম্বরু অম্বর মাঝে॥
চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক দল
- Sub Title: দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল
ফিরে আয় ঘরে ফিরে আয়
- Sub Title: পথহারা ওরে ঘর-ছাড়া;
ওগো সুন্দর আমার
- Sub Title: সুন্দর আমার এ কী দিলে উপহার
বাংলা
English