"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

শ্মশানে জাগিছে শ্যামা
শ্মশানে জাগিছে শ্যামা
  • Sub Title: অন্তিমে সন্তানে নিতে কোলে

শ্মশানে জাগিছে শ্যামা
অন্তিমে সন্তানে নিতে কোলে
জননী শান্তিময়ী বসিয়া আছে ঐ

চিতার আগুণ ঢেকে স্নেহ–আঁচলে॥

সন্তানে দিতে কোল ছাড়ি’ সুখ কৈলাস
বরাভয় রূপে মা শ্মশানে করেন বাস
কি ভয় শ্মশানে শান্তিতে যেখানে
ঘুমাবি জননীর চরণ–তলে॥

জ্বলিয়া মরিলি কে সংসার জ্বালায়
তাহারে ডাকিছে মা ‘কোলে আয়’
জীবনে শ্রান্ত ওরে ঘুম পাড়াইতে তোরে
কোলে তুলে নেয় মা মরণেরি ছলে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

জাগো মালবিকা জাগো মালবিকা
জাগো মালবিকা জাগো মালবিকা

জাগো মালবিকা জাগো মালবিকা

  • Sub Title: ডাকে তোমায় গগন-সীমায় মেঘ-বালিকা॥
মেঘলা-মতীর ধারা-জলে করো স্নান
মেঘলা-মতীর ধারা-জলে করো স্নান

মেঘলা-মতীর ধারা-জলে করো স্নান

  • Sub Title: স্নিগ্ধ শীতল মেঘ-চন্দনে জুড়াও তাপিত প্রাণ (হে ধরণী)

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated