"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ফিরি পথে পথে মজনু দিওয়ানা
ফিরি পথে পথে মজনু দিওয়ানা
  • Sub Title: বুকে মোর এয়্ খোদা তোমারি এশ্ক্ লয়ে

ফিরি পথে পথে মজনুঁ দিওয়ানা হয়ে।
বুকে মোর এয়্ খোদা তোমারি এশ্ক্ লয়ে।।
তোমার নামের তসবীহ লয়ে ফিরি গলে,

দুনিয়াদার বোঝে না মোরে পাগল বলে,
ওরা চাহে ধনজন আমি চাহি প্রেমময়ে।।

আছ সকল ঠাঁয়ে শুনে বলে সবে,
এমনি চোখে তোমার দিদার কবে হবে,
আমি মনসুর নহি যে পাগল হব আনাল্হক কয়ে।।

তোমার হবিবের আমি উম্মত এয় খোদা,
তাইতো দেখিতে তোমায় সাধ জাগে সদা,
আমি মুসা নহি যে বেহোশ হয়ে পড়ব ভয়ে।।

তোমারি করুণায় যাবই তোমায় জেনে,
বসাব মোর হৃদে তোমার আর্শ এনে,
আমি চাই না বেহেশ্ত, রব বেহেশ্তের মালিক লয়ে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমি তব দ্বারে প্রেম-ভিখারি
আমি তব দ্বারে প্রেম-ভিখারি

আমি তব দ্বারে প্রেম-ভিখারি

  • Sub Title: নয়নের অনুরাগ-দৃষ্টির সাথে চাহি নয়ন-বারি॥
কত ফুল তুমি পথে ফেলে দাও
কত ফুল তুমি পথে ফেলে দাও

কত ফুল তুমি পথে ফেলে দাও

  • Sub Title: আমি চেয়েছিনু একটি কুসুম সেই কথা পড়ে মনে
ঘন গগন ঘিরিল ঘন ঘোর
ঘন গগন ঘিরিল ঘন ঘোর

ঘন গগন ঘিরিল ঘন ঘোর

  • Sub Title: শাওন-ধারা ঘন-শ্যাম-বরণ চরণ লাগি’ ঝর ঝরে অঝোর্॥

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated