আসল যখন ফুলের ফাগুন, গুল্-বাগে ফুল চায় বিদায়।
এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়॥
মালঞ্চে আজ ভোর না হতে বিরহী বুলবুল কাঁদে,না ফুটিতে দলগুলি তার ঝর্ল গোলাব হিম-হাওয়ায়॥
পুরানো গুল-বাগ এ ধরা, মানুষ তাহে তাজা ফুল,
ছিঁড়ে নিঠুর ফুল-মালী আয়ুর শাখা হতে তায়॥এই ধূলিতে হল ধূলি সোনার অঙ্গ বে-শুমার,
বাদশা অনেক নূতন বধূ ঝরল জীবন-ভোরবেলায়॥এ দুনিয়ার রাঙা কুসুম সাঁজ না হতেই যায় ঝ’রে,
হাজার আফ্সোস, নূতন দেহের দেউল ছেড়ে প্রাণ পালায়॥সামলে চরণ ফেলো পথিক, পায়ের নিচে মরা ফুল
আছে মিশে এই সে ধরার গোরস্থানে এই ধূলায়॥হল সময়— লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাফিজ,
বিদায় নে তো ঘরের কাছে দূরের বঁধূ ডাকছে আয়॥
আসল যখন ফুলের ফাগুন
- Sub Title: এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 96
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমার মা ত্বং হি তারা
- Sub Title: তুমি ত্রিগুণধরা পরাৎপরা
মোর গানের কথা যেন আলোকলতা
- Sub Title: যেন স্বর্ণলতা
আমার মনের বেদনা
- Sub Title: বুঝিলে না আমার মনের বেদনা॥
হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি
- Sub Title: নিশিশেষে চাঁদ- পূর্ণিমা চাঁদ-
গিন্নির চেয়ে শালী ভালো
- Sub Title: আর ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা বামা॥
তরুণ-তমাল-বরণ এস শ্যামল আমার
- Sub Title: ঘন শ্যাম তুলি বুলায়ে মেঘ-দলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
- Sub Title: মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
নয়নে নিঁদ নাহি
- Sub Title: নিশীথ-প্রহর জাগি একাকিনী গান গাহি॥
নাচিয়া নাচিয়া এসো নন্দ-দুলাল
- Sub Title: মোর প্রাণে মোর মনে এসো ব্রজ-গোপাল
এল ঐ পূর্ণিমা চাঁদ ফুল-জাগানো
- Sub Title: বহে বায় বকুল-বনের ঘুম-ভাঙানো
তুমি বাদশাহ গানের তখ্ত্ নশীন
- Sub Title: আমার গানের ওস্তাদ
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন
- Sub Title: সামাল সামাল পড়ল সাড়া ব-মাল মেয়ে মর্দার
বাংলা
English