তুমি আর একটি দিন থাকো।
হে চঞ্চল, যাবার আগে
মোর মিনতি রাখো॥আমি ভালো ছিলাম ভুলে একা
কেন নিঠুর দিলে দেখা,
তুমি ঝরা-ফুলে গাঁথ্লে মালা
গলায় দিলে না কো॥তোমার কাজের মাঝে আমায় ভোলা
সহজ হবে, স্বামী,
কেমন ক’রে এক্লা ঘরে
থাকবো ভুলে আমি।নিবু নিবু প্রদীপ আশার
তুমি জ্বালিয়ে দিলে যদি আবার,
প্রিয় নিভ্তে তারে দিও না আর
আদর দিয়ে রাখো॥
তুমি আর একটি দিন থাকো
- Sub Title: হে চঞ্চল যাবার আগে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 98
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ভুল করে কোন ফুল-বিতানে
- Sub Title: গানের পাখি পথ হারালি
ভালোবাসায় বাঁধব বাসা
- Sub Title: আমরা দু’টি মাণিক-জোড়
অচেনা সুরে অজানা পথিক
- Sub Title: নিতি গেয়ে যায় করুণ গীতি
হে মাধব, হে মাধব, হে মাধব
- Sub Title: তোমারেই প্রাণের বেদনা কব—
চুড়ির তালে নুড়ির মালা
- Sub Title: রিনিঝিনি বাজে লো—
আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়
- Sub Title: খুলে দাও রঙ-মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে
- Sub Title: পথ ছিল গো চলার যদি দু-দিন আগে আসতে
ব’লো বঁধুয়ারে নিরজনে
- Sub Title: ব’লো বঁধুয়ারে
এলে তুমি কে কে ওগো
- Sub Title: তরুণা অরুণা করুণা সল চোখে
যে দুর্দিনের নেমেছে বাদল
- Sub Title: ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী
মহাকালের কোলে এসে
- Sub Title: গৌরী হ’ল মহাকালী
মরম-কথা গেল সই মরমে মরে
- Sub Title: শরম বারণ যেন করিল চরণ ধরে
বাংলা
English