এখনো ওঠেনি চাঁদ,
এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজহয়নি যে মোর সারা
হে পথিক, যাও ফিরে॥এখনো বাঁধিনি বেণী
তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ
মম মন–মন্দিরে
হে পথিক, যাও ফিরে॥পল্লব–গুণ্ঠনে নিশি–গন্ধার কলি
চাহিতে পারে না লাজে
দিবস যায়নি বলি’।
এখনো ওঠেনি ঢেউ
থির সারসির নীরে
হে পথিক, যাও ফিরে॥যবে ঝিমাইবে চাঁদ ঘুমে
তখন তোমার লাগি’
র’ব একা পথ চেয়ে
বাতায়ন–পাশে জাগি’
কবরীর মালা খুলে
ফেলে দেব ধীরে ধীরে
হে পথিক, যাও ফিরে॥
এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা
- Sub Title: এখনো ফোটেনি তারা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 97
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে
- Sub Title: দেখা হলে রাতে ফুলবনে
উম্মত আমি গুনাহ্গার
- Sub Title: তবু ভয় নাহি রে আমার
দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন
- Sub Title: কেঁদে দুনয়ন হলো অন্ধ
আমরা পানের নেশার পাগল
- Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ
গান ভুলে যাই মুখ পানে চাই
- Sub Title: তব নয়ন পানে চাহি কন্ঠের সুর কাঁপে থরথর হে
আজকে হোরি ও নাগরী
- Sub Title: ওগো গিন্নী ও ললিতে
রঙ্গিলা আপনি রাধা
- Sub Title: (হরি) তারে হোরির রঙ দিও না
জানি, জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ
- Sub Title: আমি জলের কুমুদিনী ঝরিব জলে
বুনো ফুলের করুণ সুবাস ঝুরে
- Sub Title: নাম-না-জানা গানের পাখি তোমার গানের সুরে
এল এল রে বৈশাখী ঝড় এল এল রে
- Sub Title: ঐ বৈশাখী ঝড় এল এল মহীয়ান সুন্দর
ঝুম্কোলতার জোনাকি
- Sub Title: মাঝে মাঝে বৃষ্টি
এসো হৃদি-রাস-মন্দিরে এসো
- Sub Title: হে রাস-বিহারী কালা
বাংলা
English