সকাল হল, শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি।
মসজিদে চল দ্বীনের কাজে, ভোল দুনিয়াদারি।।
ওজু করে ফেল রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি,সিজদা করে জায়-নামাজে ফেল রে চোখের পানি,
খোদার নামে সারাদিনের কাজ হবে না ভারী।।নামাজ পড়ে দু-হাত তুলে প্রার্থনা কর তুই,
ফুল-ফসলে ভরে উঠুক সকল চাষির ভুঁই,
সকল লোকের মুখে হোক আল্লার নাম জারী।।ছেলে-মেয়ে সংসার-ভার সঁপে দে আল্লারে,
নবিজির দোওয়া ভিক্ষা কর কর রে বারে বারে,
তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি।।
সকাল হল, শোন রে আজান
- Sub Title: মসজিদে চল দ্বীনের কাজে ভোল দুনিয়াদারি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 85
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কেন আন ফুল-ডোর আজি বিদায় বেলা
- Sub Title: আজি বিদায়-বেলা
আমার গানের মালা আমি করব কারে দান
- Sub Title: করব কারে দান
বরষ মাস যায়- সে নাহি আসে
- Sub Title: বরষ মাস যায়
উৎসর্গ-পত্র
- Sub Title: শ্রীজিতেন্দ্রনাথ ঘোষ
আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে
- Sub Title: যেন এমনি কাটে আসছে-জনম তোমায় ভালোবেসে
ঐ লুকায় রবি লাজে মুখ হেরি’ মম প্রিয়ার
- Sub Title: ঐ এল রূপের রবি তোর আঁধার থাকে কি আর
পাষাণের ভাঙালে ঘুম
- Sub Title: কে তুমি সোনার ছোঁওয়ায়
নমো হে নমো যন্ত্রপতি নমো নমো অশান্ত
- Sub Title: তন্ত্রে তব ত্রস্ত ধরা সৃষ্টি পথভ্রান্ত
সুরে ও বাণীর মালা দিয়ে
- Sub Title: আমারে ছুঁইয়াছিলে
নাইয়া! ধীরে চালাও তরণী
- Sub Title: একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা
আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম
- Sub Title: প্রিয়তম!
সখী জাগো, রজনি পোহায়
- Sub Title: মলিন কামিনী-ফুল যামিনী-গলায়
বাংলা
English