আধো আধো বোল
লাজে-বাধো-বাধো বোল
বলো কানে কানে।যে কথাটি আধো রাতে
মনে লাগায় দোল-
ব’লো কানে কানে।।যে কথার কলি সখি আজও ফুটিল না
শরমে মরম-পাতে দোলে আনমনা,
যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল-
বলো কানে কানে।।যে কথা লুকায়ে থাকে লাজনত চোখে,
না বলিতে যে কথাটি জানাজানি লোকে,
যে কথাটি ধ’রে রাখে অধরের কোল-
বলো কানে কানে।।যে কথাটি বলিতে চাহ বেশভূষার ছলে,
যে কথা দেয় বলে তব তনু পলে পলে,
যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল-
বলো কানে কানে।।[এর সাথে ‘গুলবাগিচা গীতিনাট্য (১৯৪০) ও ”গানের মালা’ (১৯৩৪) গীতিকাব্য-র ‘আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল’ গাণের কিছুটা সাদৃশ্য রয়েছে কিন্তু কথায় ভিন্নতা রয়েছে।]
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
- Sub Title: লাজে-বাধো-বাধো বোল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 91
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
- Sub Title: দুলায়ে মেঘলা চাঁচর চুল
মনের রঙ লেগেছে বনের পলাশ
- Sub Title: বনের পলাশ জবা অশোকে
আমার কালো মেয়ের পায়ের তলায়
- Sub Title: দেখে যা আলোর নাচন
আন গোলাপ-পানি, আন আতরদানি গুলবাগে
- Sub Title: সেহেলি গো কিছু ভালো নাহি লাগে
বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া
- Sub Title: দুলে অসীম আকাশ আকুল রোদনে
দীপ নিভিয়াছে ঝড়ে জেগে আছে মোর আঁখি
- Sub Title: কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি’
ভরিয়া পরাণ শুনিতেছি গান
- Sub Title: আসিবে আজি বন্ধু মোর!
চাঁদের পিয়ালাতে আজি
- Sub Title: জোছনা-শিরাজি ঝরে
যেদিন ল’ব বিদায়
- Sub Title: ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে
তোমায় যেমন করে ডেকেছিল আরব মরুভূমি
- Sub Title: ওগো আমার নবি প্রিয় আল আরবি
বঁধু তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে
- Sub Title: এক জনমের নহে
ও কে সোনার চাঁদ কাঁদে রে
- Sub Title: হেরা গিরির ‘পরে!
বাংলা
English