"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ফেরি করি ফিরি আমি
ফেরি করি ফিরি আমি
  • Sub Title: আল্লাহ্ নবীর নাম

ফেরি করি ফিরি আমি
আল্লাহ্ নবীর নাম।
দেশ-বিদেশে পথে-ঘাটে

হাঁকি সুব্হ-শাম।।

কলমা শাহাদতের বাণী
যে বারেক বলে একটুখানি,
চাওয়ার অধিক দেয় আমারে
মোর সওদার দাম।।

দাম দিয়ে সব দুনিয়াদারি
মিটায় দেনা;
অমূল্য এই আল্লাহর নাম
কেউ চাবে না।

আল্লাহ্ নামের ফেরিওয়ালায়
ডাকে ওরা শেষের বেলায়,
ঐ নাম দিয়ে সে আখেরে পায়
বেহেশ্তি আরাম।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী
কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী

কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী

  • Sub Title: নীল রেশমি রুমাল বেঁধে তাঁর চারু-চাঁচর কেশে॥
উৎসর্গ
উৎসর্গ

উৎসর্গ

  • Sub Title: আমার বনের কুহু-কেকা!

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated