"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

নাম-হারা ঐ গাঙের পারে বনের কিনারে
নাম-হারা ঐ গাঙের পারে বনের কিনারে
  • Sub Title: বেতস-বেণুর বনে কে ঐ বাজায় বীণা রে

নাম-হারা ঐ গাঙের পারে বনের কিনারে
বেতস-বেণুর বনে কে ঐ বাজায় বীণা রে।।
লতায় পাতায় সুনীল রাগে

সে-সুর সোহাগ-পুলক লাগে,
সে সুর ঘুমায় দিগঙ্গনার শয়ন-লীনা রে।
আমি কাঁদি, এ সুর আমার চির-চেনা রো৷

ফাগুন মাঠে শিস্ দিয়ে যায় উদাসী তার সুর,
শিউরে ওঠে আমের মুকুল ব্যথায় ভারাতুর।
সে সুর কাঁপে উতল হাওয়ায়,
কিশলয়ের কচি চাওয়ায়,
সে চায় ইশারায় অস্তাচলের প্রাসাদ-মিনারে।
আমি কাঁদি, এই তো আমার চির-চেনা রে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি
ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি

ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি

  • Sub Title: যাত্রা শুনতে কাহার সাথে গেলি তুই পালটি॥
যত ফুল তত ভুল কণ্টক জাগে
যত ফুল তত ভুল কণ্টক জাগে

যত ফুল তত ভুল কণ্টক জাগে

  • Sub Title: মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥
বাজল কিরে ভোরের সানাই
বাজল কিরে ভোরের সানাই

বাজল কিরে ভোরের সানাই

  • Sub Title: শুনছি আজান গগন-তলে অতীত-রাতের মিনার-চূড়ে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated