ওগো আমিনা! তোমার দুলালে আনিয়া
আমি ভয়ে ভয়ে মরি।
এ নহে মানুষ, বুঝি ফেরেশতাআসিয়াছে রূপ ধরি।।
সে নিশীথে যখন বক্ষে ঘুমায়
চাঁদ এসে তারে চুমু খেয়ে যায়,
দিনে যবে মেষ-চারণে সে যায়
মেঘ চলে ছায়া করি।
সাথে সাথে তার মেঘ চলে ছায়া করি।।মনে হয় যেন লুকাইয়া রাতে তোমার শিশুর পা’য়
কত ফেরেশতা হুর-পরী এসে সালাম করিয়া যায়।।সে চলে যায় যবে মরুর উপরে,
বসরা গোলাপ ফোটে থরে থরে,
তার চরণ ঘিরিয়া কাঁদে ফুলবনে
অলিকুল গুঞ্জরি।।
ওগো আমিনা! তোমার দুলালে আনিয়া
- Sub Title: আমি ভয়ে ভয়ে মরি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 100
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে
- Sub Title: মরাল মদালস নাচে আনন্দে
প্রণমি তোমায় বন-দেবতা
- Sub Title: শাখে শাখে শুনি তব ফুল-বারতা
সাম্পানের গান
- Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর
- Sub Title: আমি তোমার প্রিয়া হওয়ার দুঃখ লব
বাঁশী বাজায় কে কদম তলায়
- Sub Title: ওলো ললিতে
রাঙা মাটির পথে লো
- Sub Title: মাদল বাজে বাজে বাঁশের বাঁশি
এল শোকের সেই মোহররম
- Sub Title: আজি বে-তাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে
মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো
- Sub Title: গাহো হরি গুণ গান
ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীত
- Sub Title: অরাজক এই ভারত-মাঠে হে আমরা উদ্মো ষাঁড়
প্রিয় কোথায় তুমি আছ কোন্ গহনে
- Sub Title: কোন্ ধ্রুবলোকে কোন দূর গগনে॥
খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি
- Sub Title: আয় খেয়ালি খুশ-নসিব
বাসন্তী রং শাড়ি পরো খয়ের রঙের টিপ্
- Sub Title: খয়ের রঙের টিপ
বাংলা
English