লায়লি তোমার এসেছে ফিরিয়া
মজনুঁ গো আঁখি খোলো।
প্রিয়তম! এতদিনে বিরহেরনিশি বুঝি ভোর হল।।
মজনুঁ গো আঁখি খোলো।মজনুঁ! তোমার কাঁদন শুনিয়া মরু, নদী, পর্বতে
বন্দিনী আজ পিঞ্জর ভেঙে বাহির হয়েছে পথে।
দখিনা বাতাস বহে অনুকূল,
ফুটেছে গোলাব নার্গিস ফুল,
ওগো বুলবুল, ফুটন্ত সেই গুলবাগিচায় দোলো।।
মজনুঁ গো আঁখি খোলো।বনের হরিণ হরিণী কাঁদিয়া পথ দেখায়েছে মোরে,
হুরি ও পরিরা ঝুরিয়া ঝুরিয়া চাঁদের প্রদীপ ধরে
পথ দেখায়েছে মোরে।আমার নয়নে নয়ন রাখিয়া
কী বলিতে চাও- হে পরান-প্রিয়া!
ডাক নাম ধরে, ডাকো মোরে স্বামী
ভোলো অভিমান ভোলো।।
মজনুঁ গো আঁখি খোলো।
লায়লি তোমার এসেছে ফিরিয়া
- Sub Title: মজনুঁ গো আঁখি খোলো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 105
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কোন্ দূরে ও-কে যায় চ’লে যায়
- Sub Title: সে ফিরে ফিরে চায়
তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা
- Sub Title: দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে
দুলিবি কে আয় মেঘের দোলায়
- Sub Title: ডুবিয়া যাই এখন
সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে
- Sub Title: দেখা হলে রাতে ফুলবনে
জাগো জাগো, পোহাল রাতি
- Sub Title: গগন-আঙনে ম্লান চাঁদের বাতি
সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে
- Sub Title: শালুক পদ্ম তোলে
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
- Sub Title: খোদা তোমার মেহেরবানি
তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা
- Sub Title: স্ত্রী: তাহে মোরেই সহিতে হবে সূচীর জ্বালা
কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময়
- Sub Title: শ্যামের নামে হউক এবার আমার পরিচয়॥
সতী-হারা উদাসী ভৈরব কাঁদে
- Sub Title: বিষাণ ত্রিশূল ফেলি’
মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে
- Sub Title: বিধূর মধুর স্বরেকে এলো কে এলো সহসা॥
বাসন্তী রং শাড়ি পরো খয়ের রঙের টিপ্
- Sub Title: খয়ের রঙের টিপ
বাংলা
English