"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

সতী-হারা উদাসী ভৈরব কাঁদে
সতী-হারা উদাসী ভৈরব কাঁদে
  • Sub Title: বিষাণ ত্রিশূল ফেলি’

সতী-হারা উদাসী ভৈরব কাঁদে-
বিষাণ ত্রিশূল ফেলি’
গভীর বিষাদে।

জটাজুটে গঙ্গা
নিস্তরঙ্গা,
রাহু যেন গ্রাসিয়াছে
ললাটের চাঁদে।।

দুই করে দেবী–দেহ
ধরি’ বুকে বাঁধে,
রোদনের সুর বাজে
প্রণব–নিনাদে।

ভক্তের চোখে আজি
ভগবান শঙ্কর-
সুন্দরতর হ’ল-
পড়ি’ মায়া ফাঁদে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

শাওন আসিল ফিরে
শাওন আসিল ফিরে

শাওন আসিল ফিরে

  • Sub Title: বরষা ফুরায়ে গেল আশা তবু গেল না
ঐ ঘর-ভুলানো সুরে
ঐ ঘর-ভুলানো সুরে

ঐ ঘর-ভুলানো সুরে

  • Sub Title: কে গান গেয়ে যায় দূরে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated