"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা
তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা
  • Sub Title: স্ত্রী: তাহে মোরেই সহিতে হবে সূচীর জ্বালা

পুরুষ: তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা।।
স্ত্রী: তাহে মোরেই সহিতে হবে সূচীর জ্বালা।।
পুরুষ: দুলিবে গলে মোর বুকের পরে,

স্ত্রী: ফেলে দিবে বাসি হলে নিশি-ভোরে,
আমি বন-কুসুম ঝরি বনে নিরালা।।

পুরুষ: তব কুঞ্জ-গলি
আসে দখিন-হাওয়া,
আসে চপল অলি।
স্ত্রী: তারা রূপ-পিয়াসী
তারা ছিঁড়ে না কলি।
তারা বনের বাহিরে মোরে নেবেনা কলি।
পুরুষ: তবে চলিয়া যাই আমি নিরাশা লয়ে,
স্ত্রী: না, না, থাক বুকে শিশির হয়ে,
তব প্রেমে করিব আমি বন উজালা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ঘোর তিমির ছাইল
ঘোর তিমির ছাইল

ঘোর তিমির ছাইল

  • Sub Title: রবি শশী গ্রহ তারা
মন জপ নাম শ্রীরঘুপতি
মন জপ নাম শ্রীরঘুপতি

মন জপ নাম শ্রীরঘুপতি

  • Sub Title: সুরাসুর-কিন্নর-যোগী-মুনি-ঋষি-নর চরাচর যে নাম জপে অবিরাম॥
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়

মাগো চিন্ময়ী রূপ ধরে আয়

  • Sub Title: মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রী দুর্গা

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated