"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

চাঁদের পিয়ালাতে আজি
চাঁদের পিয়ালাতে আজি
  • Sub Title: জোছনা-শিরাজি ঝরে

চাঁদের পিয়ালাতে আজি
জোছনা-শিরাজি ঝরে।
ঝিমায় নেশায় নিশীথিনী

সে শরাব পান করে।।

সবুজ বনের জলসাতে
তৃণের গালিচা পাতে,
উতল হাওয়া বিলায় আতর
চাঁপার আতরদানি ভরে।।

সাদা মেঘের গোলাব-পাশে
ঝরিছে গোলাব-পানি,
রজনীগন্ধার গেলাসে
রজনী দেয় সুরা আনি।

কোয়েলিয়া কুহু কুহু
গাহে গজল মুহু মুহু,
সুরের নেশা সুরার নেশা
লাগে আজি চরাচরে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো
এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো

এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো

  • Sub Title: তারে গোপবালিকার মালা পরাব আজি এ রাখাল বাজে
বল রে জবা বল
বল রে জবা বল

বল রে জবা বল

  • Sub Title: কোন্ সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল॥
শাওন রাতে যদি
শাওন রাতে যদি

শাওন রাতে যদি

  • Sub Title: বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated