সৈয়দে মক্কি মদনি
আমার নবি মোহাম্মদ।
করুণা-সিন্ধু খোদার বন্ধুনিখিল মানব-প্রেমাস্পদ।।
আদম নূহ ইব্রাহিম দাউদ
সোলেমান মুসা আর ঈসা,
সাক্ষ্য দিল আমার নবির,
সবার কালাম হ’ল রদ।।যাঁহার মাঝে দেখল জগৎ
ইশারা খোদার নূরের,
পাপ দুনিয়ায় আনলো যে রে
পুণ্য বেহেশতী সনদ।।হায় সিকান্দর খুঁজ্ল বৃথাই
আব-হায়াত এই দুনিয়ায়,
বিলিয়ে দিল আমার নবি
সে সুধা মানব সবায়।হায় জুলেখা মজল বৃথাই
ইউসোফের ঐ রূপ দেখে
দেখলে মোদের নবির সুরত
যোগীন হত ভস্ম মেখে।
শুনলে নবির শিঁরিন জবান,
দাউদ মাগিত মদদ।।ছিল নবির নূর পেশানিতে,
তাই ডুবল না কিশতি নূহের,
পুড়ল না আগুনে হজরত
ইব্রাহিম সে নমরুদের,বাঁচল ইউনোস মাছের পেটে স্মরণ করে নবির পদ;
দোজখ আমার হারাম হল
পিয়ে কোরানের শিঁরিন শহদ।।
সৈয়দে মক্কী মদনি আমার নবী মোহাম্মদ
- Sub Title: আমার নবি মোহাম্মদ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 82
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মোর ধেয়ানে মোর স্বপনে
- Sub Title: পরান- প্রিয় দিয়ো হে দেখা!
সন্ধ্যা-গোধূলি লগনে কে
- Sub Title: রাঙিয়া উঠিলে কারে দেখে॥
আমার সোনার হিন্দুস্থান
- Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
বুলবুলি নীরব নার্গিস-বনে
- Sub Title: ঝরা বন-গোলাপের বিলাপ শোনে
মহাকালের কোলে এসে
- Sub Title: গৌরী হ’ল মহাকালী
কত নিদ্রা যাও রে কন্যা
- Sub Title: যাবার বেলায় শুনিয়া যাই তোমার মুখের বাণী॥
নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
- Sub Title: জপে তোমারই নাম
লক্ষ্মী মা তুই আয় গো উঠে সাগর-জলে সিনান করি
- Sub Title: হাতে লয়ে সোনার ঝাঁপি সুধার পাত্রে সুধা ভরি
যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
- Sub Title: ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখি
নদীর নাম সই অঞ্জনা
- Sub Title: নাচে তীরে খঞ্জনা
একডালি ফুলে ওরে সাজাব কেমন ক’রে
- Sub Title: মেঘে মেঘে এলোচুলে আকাশ গিয়াছে ভরে’
বাংলা
English