নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
জপে তোমারই নাম।
তারায় গাঁথা তসবি লয়ে নিশীথে আশমানজপে তোমারই নাম।।
ফুলের বনে নিতি গুঞ্জরিয়া
ভ্রমর বেড়ায় তব নাম জপিয়া,
হাত লয়ে ফুল কুঁড়ির তসবি ফুলের বাগান
জপে তোমারই নাম।
সাঁঝ সকালে কোকিল পাপিয়া
মধুর তব নাম ফেরে গাহিয়া,
ছলছল সুরে ঝরনার ধারা নদীর কলতান
জপে তোমারই নাম।।
বৃষ্টি ধারার তসবি লয়ে
তব নাম জপে মেঘ ব্যাকুল হয়ে
সাগর-কল্লোল, সমীর-হিল্লোল
বাদল ঝড় তুফান
জপে তোমারই নাম।।
নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
- Sub Title: জপে তোমারই নাম
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 89
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আহার দিবেন তিনি, রে মন
- Sub Title: জিভ দিয়াছেন যিনি
স্বপ্নে দেখি একটি নতুন ঘর
- Sub Title: প্রিয় তুমি আমি দুজন
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
- Sub Title: দুলায়ে মেঘলা চাঁচর চুল
ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে
- Sub Title: ঘুমায়ে রয়েছে প্রিয়া এই পিয়াল নদীর তীরে
বাজে মৃদঙ্গ বরষার ওই দিকে দিকে দিগন্তরে
- Sub Title: নীরস ধরা সরস হলো কাহার যাদু-মন্তরে॥
আমার বিজন ঘরে হেসে এল পথিক মুসাফির-বেশে
- Sub Title: শরমে মরিয়া তারে শুধাই তরুণ পথিক কী তব চাই
পেয়ে আমি হারিয়েছি গো
- Sub Title: আমার বুকের হারামণি
আল্লাজী আল্লাজী রহম কর তুমি যে রহমান
- Sub Title: দুনিয়াদারির ফাঁদে পড়ে কাঁদে আমার প্রাণ
কেন চাঁদিনী রাতে মেঘ আসে ছায়া ক’রে
- Sub Title: সুখের বাসরে কেন প্রাণ ওঠে বিষাদে ভ’রে
আমি নামের নেশায় শিশুর মতো
- Sub Title: নাই দিলি তুই সাড়া (মা গো)
আমার ঘরের মলিন দীপালোকে
- Sub Title: জল দেখেছি যেন তোমার চোখে॥
বরষ মাস যায়- সে নাহি আসে
- Sub Title: বরষ মাস যায়
বাংলা
English