"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

বলেছিলে, তুমি তীর্থে আসিবে
বলেছিলে, তুমি তীর্থে আসিবে
  • Sub Title: তুমি আসিলে না আশার সূর্য ডুবিল সাগর-নীরে

বলেছিলে, তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে।
তুমি আসিলে না, আশার সূর্য ডুবিল সাগর-নীরে।।
চলে যাই যদি, চিরদিন মনে

তোমার সে কথা রহিবে স্মরণে,
শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে।।

শুধু সেই আশে হয়তো এ তনু মরণে হবে না লীন,
পথ চেয়ে চেয়ে তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ।

হের গো, আমার যাবার সময় হলো,
তোমার সে কথা মিথ্যা হবে না বল,
কোন্‌ শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়
আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়

আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়

  • Sub Title: খুলে দাও রঙ-মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated