"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

নমঃ নমঃ নমো বাঙলা দেশ মম
নমঃ নমঃ নমো বাঙলা দেশ মম
  • Sub Title: চির-মনোরম চির মধুর

নমঃ নমঃ নমো বাঙলা দেশ মম
চির-মনোরম চির মধুর।
বুকে নিরবধি বহে শত নদী

চরণে জলধির বাজে নূপুর।।

শিয়রে গিরি-রাজ হিমালয় প্রহরী
আশিস-মেঘবারি সদা তার পরে ঝরি,
যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে,
ওড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর।।

গ্রীষ্মে নাচে বামা কাল-বোশেখি ঝড়ে,
সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে-পড়ে,
শরতে হেসে চলে শেফালিকা-তলে
গাহিয়া আগমনী গীতি বিধুর।।

হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে
ফেরে সে মাঠে মাঠে শিশির-ভেজা পায়ে,
শীতের অলস বেলা পাতা ঝরারি খেলা
ফাগুনে পরে সাজ ফুল-বধূর।।

এই দেশের মাটি জল ও ফুলে ফলে,
যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে,
এই মায়েরি বুকে হেসে খেলে সুখে
ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

শাওন রাতে যদি
শাওন রাতে যদি

শাওন রাতে যদি

  • Sub Title: বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
বন্ধু পথ চেয়ে চেয়ে
বন্ধু পথ চেয়ে চেয়ে

বন্ধু পথ চেয়ে চেয়ে

  • Sub Title: আকাশের তারা পৃথিবীর ফুল গণি
ওরে মাঝি ভাই
ওরে মাঝি ভাই

ওরে মাঝি ভাই

  • Sub Title: তুই কি দুখ পেয়ে কূল হারালি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated