কেঁদে যায় দখিন-হাওয়া ফিরে ফুল-বনের গলি,
‘ফিরে যাও চপল পথিক’, দুলে কয় কুসুম-কলি!
দুলে দুলে কয় কুসুম-কলি।।ফেলিছে সমীর দীরঘশ্বাস- আসিবে না আর এ মধুমাস,
কহে ফুল, ‘জনম জনম এমনি গিয়াছ ছলি’।
জনম জনম গিয়াছ ছলি।।কহে বায়, ‘রজনী-ভোরে বাঁশি ফুল পড়িবে ঝরে’;
কহে ফুল, ‘এমনি করে আমি ফুল-চোরেরে দলি,
এমনি কুসুম-চোরেরে দলি।।কাঁদে বায়, ‘নিদাঘ আসে আমি যাই সুদূর বাসে’,
ফুটে ফুল হাসিয়া ভাসে, ‘প্রিয়তম যেয়োনা চলি’।।
কেঁদে যায় দখিন-হাওয়া
- Sub Title: ‘ফিরে যাও চপল পথিক’ দুলে কয় কুসুম-কলি!
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 94
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মমতাজ মমতাজ তোমার তাজমহল
- Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম ফিরদৌসের একমুঠো প্রেম
ওকে ট’লে ট’লে চলে একলা গোরী
- Sub Title: নব-যৌবনা নীল-বাসনা কাঁখে গাগরি॥
গিন্নির ভাই পালিয়ে গেছে গিন্নি চটে কাঁই
- Sub Title: আমার ঘাড়ে দোষ চাপিয়ে কাঁদিছেন সদাই
নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়
- Sub Title: কে যায় কে যায় কে যায়
কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী
- Sub Title: নীল রেশমি রুমাল বেঁধে তাঁর চারু-চাঁচর কেশে॥
বুকে তোমায় নাই বা পেলাম
- Sub Title: রইবে আমার চোখের জলে
এ কোন মধুর শারাব দিলে
- Sub Title: আল আরাবি সাকী
স্বপনে এসেছিল মৃদুভাষিণী
- Sub Title: মৃদু-ভাষিণী মধু-হাসিনী॥
চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে
- Sub Title: শুনি নদীর নীল জলে জোয়ার উথলে
দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন
- Sub Title: কেঁদে দুনয়ন হলো অন্ধ
এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
- Sub Title: চাঁচর চিকুর ওড়ে পবন-বেগে
আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ
- Sub Title: শূন্য গগনে আজো নিরাশায় আকাশে করি বিলাপ
বাংলা
English