"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

নবীন বসন্তের রানি তুমি
নবীন বসন্তের রানি তুমি
  • Sub Title: গোলাপ-ফুলি ঢং

পুরুষ: নবীন বসন্তের রানি তুমি
গোলাপ-ফুলি ঢং।
স্ত্রী: তব অনুরাগের রঙে

আমি উঠিয়াছি রেঙে
প্রিয় এই অপরূপ ঢং।।

পু: পলাশ কৃষ্ণচূড়ার কলি
রাঙা ও পায়ে এলে কি দলি?
স্ত্রী: বেয়ে প্রেমের পথের গলি
এলাম কঠোর হৃদয় দলি
মম পায়ে তাহারই রঙ।।

পু: হায় হৃদয়-হীনা হৃদয়-সাথী হয় না সে জানি,
অবুঝ হৃদয় তবু চাহে তায় জানে সে পাষাণী।
স্ত্রী: ধরিয়া পায়ে প্রেম জানায়ে
যাও পলায়ে শেষে কাঁদায়ে।

পু: বায়ু কেঁদে যায় ফুল ঝরায়ে।
স্ত্রী: না না যাও যাও মন চেয়ো না
গন্ধ লহ ফুল চেয়ো না,
আছে, কাঁটা ফুলের সঙ্গ।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী

মোর প্রিয়া হবে এসো রাণী

  • Sub Title: মোর প্রিয়া হবে এসো রাণী দেব
তোমারি প্রকাশ মহান
তোমারি প্রকাশ মহান

তোমারি প্রকাশ মহান

  • Sub Title: তোমারি জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান
ওগো প্রিয়তম তুমি চ’লে গেছ আজ
ওগো প্রিয়তম তুমি চ’লে গেছ আজ

ওগো প্রিয়তম তুমি চ’লে গেছ আজ

  • Sub Title: তটিনীর বুকে ঝাঁপায়ে পড়িলে কেন মহা-পারাবার?

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated