"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

যত ফুল তত ভুল কণ্টক জাগে
যত ফুল তত ভুল কণ্টক জাগে
  • Sub Title: মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥

যত ফুল তত ভুল কণ্টক জাগে
মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥
হেথা চাঁদে আছে কলঙ্ক, সাধে অবসাদ

হেথা প্রেমে আছে গুরুগঞ্জনা অপবাদ;
আছে মান-অভিমান পিরিতি-সোহাগে।
মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥

হেথা হারাই হারাই ভয়, প্রিয়তমে তাই
ব’ক্ষে জড়ায়ে কাঁদি ছাড়িতে না চাই।

স্বর্গের প্রেমে নাই বিরহ-অনল
সুন্দর আঁখি আছে, নাই আখি-জল;
রাধার অশ্রু নাই কুমকুম-ফাগে।
মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥

নাটকঃ অন্নপূর্ণা (নাট্যকারঃ মণিলাল বন্দোপাধ্যায়)

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি
ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি

ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি

  • Sub Title: যাত্রা শুনতে কাহার সাথে গেলি তুই পালটি॥

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated