ঈদুজ্জোহার তকবীর শোন ঈদগাহে।
(তোর) কোরবানিরই সামান নিয়ে চল রাহে।।
কোরবানিরই রঙে রঙিন পর লেবাস,পিরহানে মাখ রে ত্যাগের গুল-সুবাস,
হিংসা ভুলে প্রেমে মেতে ঈদগাহেরই পথে যেতে
দে মোবারক-বাদ দীনের বাদশাহে।।খোদারে দে প্রাণের প্রিয়, শোন এ ঈদের মাজেরা,
যেমন পুত্র বিলিয়ে দিলেন খোদার নামে হাজেরা,
ওরে কৃপণ, দিসনে ফাঁকি আল্লাহে।।তোর পাশের ঘরে গরিব কাঙাল কাঁদছে যে
তুই তাকে ফেলে ঈদগাহে যাস সং সেজে,
তাই চাঁদ উঠল, এল না ঈদ, নাই হিম্মত নাই উম্মিদ,
শোন কেঁদে কেঁদে বেহেশত হতে হজরত আজ কী চাহে।।
ঈদুজ্জোহার তকবীর শোন ঈদগাহে
- Sub Title: (তোর) কোরবানিরই সামান নিয়ে চল রাহে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 83
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এই দেহেরই রঙমহলায়
- Sub Title: খেলিছেন লীলা-বিহারী
কে বলে গো তুমি আমার নাই
- Sub Title: তোমার গানে পরশ তব পাই॥
আমার কালো মেয়ে রাগ করেছে
- Sub Title: (মাকে) কে দিয়েছে গালি-
ও তুই কারে দেখে ঘোমটা দিলি
- Sub Title: নতুন বউ বল্ গো —
আদর-গরগর বাদর দরদর
- Sub Title: বাদর দরদর
কেন কাঁদে পরান কি বেদনায় কারে কহি
- Sub Title: সদা কাঁপে ভীরু হিয়া রহি’ রহি’
তোমারি মহিমা সব বিশ্বপালক করতার
- Sub Title: করুণা কৃপার তব নাহি সীমা নাহি পার
হেনে গেল তির তিরছ তার চাহনি
- Sub Title: বিঁধিল মরম-মূলে চাহিল যেমনি
ঝরা ফুল দলে কে অতিথি
- Sub Title: সাঝেঁর বেলা এলে কানন-বীথি
আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি
- Sub Title: তুমি সুন্দর তব গান গেয়ে
বাগিচার বুলবুলি তুই
- Sub Title: দিসনে আজি দোল্
ফুলের জলসায় নীরব কেন কবি
- Sub Title: ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
বাংলা
English