জাগো আজ দণ্ড-হাতে চণ্ড বঙ্গবাসী।
ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী।
জাগো বঙ্গবাসী।।তোরা হত্যা দিতিস যাঁর থানে, আজ সেই দেবতাই কেঁদে
ওরে তোদের দ্বারেই হত্যা দিয়ে মাগেন সহায় আপ্নি আসি।
জাগো বঙ্গবাসী।।মোহের যার নাইকো অন্ত
পূজারী সেই মোহান্ত,
মা-বোনে সর্বস্বান্ত করছে বেদী-মূলে।
তোদেরে পূজার প্রসাদ বলে খাওয়ায় পাপ-পুঁজ সে গুলে।
তোরা তীর্থে গিয়ে আসিস পাপ-ব্যভিচার রাশি রাশি।
জাগো বঙ্গবাসী।।পুণ্যের ব্যবসাদারি
চালায় সব এই ব্যাপারি,
জমাচ্ছে হাঁড়ি হাঁড়ি টাকার কাঁড়ি ঘরে।
হায় ছাই মেখে যে ভিখারী শিব বেড়ান ভিক্ষা করে-
ওরে তাঁর পূজারী দিনে-দিনে ফুলে হচ্ছে খোদার খাসি।
জাগো বঙ্গবাসী।।এইসব ধর্ম-ঘাগী
দেব্তায় করছে দাগী,
মুখে কয় সর্বত্যাগী ভোগ-নরকে বসে।
সে যে পাপের ঘণ্টা বাজায় পাপী দেব-দেউলে পশে।
আর ভক্ত তোরা পূজিস তারেই যোগাস খোরাক সেবা-দাসী!
জাগো বঙ্গবাসী।।দিয়ে নিজ রক্তবিন্দু
ভরালি পাপের সিন্ধু-
ডুবলি তায় ডুবলি হিন্দু ডুবলি দেব্তারে।
দেখো ভোগের বিষ্ঠা পুড়ছে তোদের বেদীর ধূপধারে।
পূজারীর কমণ্ডলুর গঙ্গা-জলে মদের ফেনা উঠছে ভাসি।
জাগো বঙ্গবাসী।।দিতে যায় পূজা-আরতি
সতীত্ব হারায় সতী,
পুণ্য-খাতায় ক্ষতি লেখায় ভক্তি দিয়ে,
তার ভোগ-মহলের জ্বলছে প্রদীপ তোদের পুণ্য-ঘিয়ে।
তোদের ফাঁকা ভক্তির ভণ্ডামিতে মহাদেব আজ ঘোড়ার ঘাসী।
জাগো বঙ্গবাসী।।তোরা সব শক্তিশালী
বুকে নয়, মুখে খালি!
বেড়ালকে বাছতে দিলি মাছের কাঁটা যে রে।
তোরা পূজারীকে করিস পূজা পূজার ঠাকুর ছেড়ে।
মার অসুর শোধরা সে ভুল, আদেশ দেন মা সর্বানাসী।
‘জয় তারকেশ্বর’ বলে পরবি রে নয় গলায় ফাঁসি।
জাগো বঙ্গবাসী।।১৩৩১ বঙ্গাব্দে হুগলী জেলার তারকেশ্বর মন্দিরের মোহান্তের অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার সূত্রে, ১৩৩১ বঙ্গাব্দের ২৭শে জ্যৈষ্ঠ (মঙ্গলবার ১০ জুন ১৯২৪) থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আনুষ্ঠানিকভাবে তারেকেশ্বর সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলন উপলক্ষে নজরুল গানটি রচনা করেছিলেন মে মাসের দিকে।
মোহান্তের মোহ-অন্তের গান
- Sub Title: ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 96
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
খোদার হাবিব হলেন নাজেল
- Sub Title: খোদার ঘর ওই কাবার পাশে
এ বাসি বাসরে আসিলে কে গো
- Sub Title: কেন পুন বাঁশি বাজালে কাফি ললিতে
চল সখি জল নিতে চল ত্বরিতে
- Sub Title: শ্রান্ত দিনের রবি ডোবে সরিতে
ঝরে বারি গগনে ঝুরুঝুরু
- Sub Title: জাগি একা ভয়ে ভয়ে
আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায়
- Sub Title: দেখি তোমায় দূরে থেকে
তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে
- Sub Title: মোর কণ্ঠ হ’তে সুরের গঙ্গা ঝরে॥
ফিরে ফিরে কেন তারই স্মৃতি
- Sub Title: মোরে কাঁদায় নিতি
হেলে-দুলে বাঁকা কানাইয়া গোকুল চলে
- Sub Title: গোপ-নারী ভুলি স্বজন
কন্যার পায়ের নূপুর বাজে রে
- Sub Title: রুমুঝুমু রুমুঝুমু বাজে রে বাজে রে
দিল দোলা দিল দোলা
- Sub Title: কোন দখিন হাওয়া গজল-গাওয়া
অনেক ছিল বলার, যদি সেদিন
- Sub Title: পথ ছিল গো চলার যদি দু’দিন আগে আস্তে গো
শূণ্য এ বুকে পাখী মোর আয়
- Sub Title: ফিরে আয় ফিরে আয়
বাংলা
English