দিল দোলা দিল দোলা
কোন দখিন হাওয়া গজল-গাওয়া
কুসুম-ছাওয়া বনে।ওঠে চমকি চমকি পরান ক্ষণে ক্ষণে।।
ফুল-বধূদের মধু যেচে
বেড়ায় হিয়া নেচে নেচে,
দেখেছিলাম স্বপনে যায়
পেয়েছি তায় আজকে জাগরণে।।কূল ছাপিয়া মন-তটিনী নটিনীর বেশে
দুলে দুলে যায় ভেসে।
দুলে দুলে যায় ভেসে।
বসন ভূষণ আজি শাসন নাহি মানে
খুশির তুফানে।আপনাকে কার পায়ে
দিতে চাহি বিলায়ে,
চাই কুঞ্জপথে ঝরে যেতে
ঝরা ফুলের সনে।।
দিল দোলা দিল দোলা
- Sub Title: কোন দখিন হাওয়া গজল-গাওয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 127
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল
- Sub Title: মোদের পায়ের তলায় মূর্চ্ছে তুফান
তরুণ প্রেমিক! প্রণয়-বেদন
- Sub Title: জানাও জানাও বে-দিল্ প্রিয়ায়
ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল
- Sub Title: গোলক-চাঁপার ফুল
জানি আমার সাধনা নাই, আছে তবু সাধ
- Sub Title: তুমি আপনি এসে দেবে ধরা দূর-আকাশের চাঁদ
জগজন মোহন সঙ্কটহারী
- Sub Title: কৃষ্ণমুরারী শ্রীকৃষ্ণমুরারী
কালো জাম রে ভাই
- Sub Title: লাউ বুঝি তোর দিদি মা আর কুমড়ো তোর দাদা মশাই
তুমি যদি রাধা হতে শ্যাম
- Sub Title: আমারি মতন দিবস-নিশি
আমার ভুবন কান পেতে রয়
- Sub Title: দীপ নিভে যায় সকলে ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া
দাও শৌর্য দাও ধৈর্য্য
- Sub Title: দাও প্রাণ
বিরহের নিশি কিছুতে আর
- Sub Title: চাহে না পোহাতে ওগো প্রিয়
পরজনমে দেখা হবে প্রিয়
- Sub Title: ভুলিও মোরে হেথা ভুলিও
নিশি-ভোরে অশান্ত ধারায় ঝরঝর বারি ঝরে
- Sub Title: ঝরঝর বারি ঝরে
বাংলা
English