তুমি হীনা দুপুরে নগরীর গতিময়তা
অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা..
সময় এসে চলে যায় ঘড়ির কাটাঁয় ব্যস্ততায়তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায়।
বলো তুমি এমন কেন একবার বলে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও।অলস দুপুরে অস্থির লাগে আমার এ মন
আবেগী এই মনে আজ মৌনতার আয়োজন..
আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শূণ্যতা
তুমি আসবে বলে তাই হবে স্বপ্নীল সব পূর্ণতা।বলো তুমি এমন কেন একবার বলে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও।বিকেলের এ প্রহর কাটে না অপেক্ষায়
এ সময় থেমে থেমে তোমারই নিঃসঙ্গতা..
তারাগুলো রাত ছেড়ে তোমাকেই পথ দেখাবে
আমার এই প্রার্থনা কিভাবে তুমি ফেরাবে।তুমি যদি নাই আসো অপেক্ষা শেষ হবে না..
তুমি যদি নাই আসো কখনো ভোর হবে না।বলো তুমি এমন কেন একবার বলে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও।
তুমি হীনা দুপুরে নগরীর গতিময়তা
- Sub Title: অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 48
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
- Sub Title: কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া
কোন বনে বাজে গো বাঁশি আন তারে দেখি
- Sub Title: বনে থাকে ধেনু রাখে রাখালিয়ার মতি
রাতুল চরণ দেখব আমি কবে
- Sub Title: রাতুল চরণ দেখব আমি কবে
আর তো সময় নাই গো সখী
- Sub Title: যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই ধু
বন্ধে পিরিত করি আইল না
- Sub Title: প্ৰাণ বন্ধুরে চউখে দেখলাম না
আমি কি পাবো তাঁহারে
- Sub Title: সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে
কতদিন আর খেলবে হাসন, ভবেরই খেলা
- Sub Title: খেলতে খেলতে হাসন রাজার না লাগে ভালা
নয়নে লাইগাছে যারে গো
- Sub Title: সখি ভুলিব কেমনে গো
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা নায় আমার
- Sub Title: কি ঘর বানাইব আমি শূন্যের মাঝার
শ্যাম বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না
- Sub Title: আমি রাইয়ের বৃন্দাদূতী তোমায় নিতে আসিয়াছি
কী দিব তুলনা
- Sub Title: জগতে মিলে না
বাংলা
English