"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

হাসন রাজা
  • Sub Title: খেলতে খেলতে হাসন রাজার না লাগে ভালা

কতদিন আর খেলবে হাসন, ভবেরই খেলা।
খেলতে খেলতে হাসন রাজার না লাগে ভালা ॥

এই যে দেখো ভবের বাজার, কেবল এক জ্বালা।
স্ত্রী-পুত্র কেহ নয় তোর, যাইতে একেলা ॥

হাসন জানে, হাসন রাজায় মাইল এক ঠেলা।
চলো চলো শীঘ্র করিয়ে, চলো শালার শালা ॥

কতদিন থাকিবায় লক্ষণছিরি রে হাসন রাজা
ও রাজা কতদিন থাকিবে লক্ষণছিরি।

আখেরেতে যাইতে হইবে একদিন মরিবে।
হাসন রাজা কতদিন থাকিবে লক্ষণছিরি ॥

এই যে দেখো আশয় বিষয়, করিতেছ বাহাদুরি।
সব ছাড়ি যাইবায় হাসন রাজা একাশ্বরী রে ॥

আবাল কাল গেল খেলে, যৌবন গেল মেলে।
বৃদ্ধ কাল সাক্ষাৎ এবে রহিলে রে ভুলে ॥

ছাড়ো ছাড়ো হাসন রাজা, এই ভবের আশ।
এক মনে চিন্তা করিয়ে হও তাঁর দাস ॥

পূর্ণ ব্রহ্মা আজ্ঞা এ গান শুনিয়া।
হু হু হু হু বজুজ ইয়াহু মনেতে টানিয়া ॥

আল্লা আল্লা, আল্লা আল্লা, আল্লা আল্লা সার।
আল্লা বিনে কিছু নাই দেখো মন আমার ॥

হাসন রাজা কতদিন থাকবে লক্ষণছিরি ॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

প্ৰাণ কি করে গো সই মন চলে না গৃহে

  • Sub Title: যাইতে পারি না আর কুল রাখিতে
মাইজভাণ্ডারী গান

একবার এসে কর আসন

  • Sub Title: তব জন্য সাজাইছি হৃদ সিংহাসন
মাইজভাণ্ডারী গান

বন্ধু তোমা পাই যদি

  • Sub Title: তুমি বিনে আর কামনা, কিছু নাই আমার মনে
রাধারমণ দত্ত

প্ৰাণসখী গো-পরার লাগি কান্দে আমার মন

  • Sub Title: পরার লাগি পরকাল হারাইলাম গোসাই
হাসন রাজা

এগো সুন্দরী দিদি, কথা শুনিয়া যা গো

  • Sub Title: প্রাণবন্ধু মোর কোথা আছে বলি মোরে দে গো
শাহ আব্দুল করিম

ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই

  • Sub Title: তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
গুরু তুমি কারবারের রাজা
গুরু তুমি কারবারের রাজা

গুরু তুমি কারবারের রাজা

  • Sub Title: বসে বসে হিসাব কষি বইলাম শুধু ভূতের বোঝা
শাহ আব্দুল করিম

নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাব আমরা বাইয়া

  • Sub Title: মোদের গতি রোধ হবে না ঢেউ তুফানের ভয় রাখি না
কবিয়াল রমেশ শীল

তোর খোদা তোর সঙ্গে

  • Sub Title: জ্ঞান নয়নে দৃষ্টি কর হৃদয় মাঝারে
রাধারমণ দত্ত

বন্ধু আইলায় না আইলায় না আইলায় না রে

  • Sub Title: দারুণ কোকিলার রবে বুক ভাসিয়া যায় রে
শাহ আব্দুল করিম

বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে

  • Sub Title: বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated