পূজা করো যজ্ঞ করো
মালা জপো টিকি ধরোএকদিন ঘরের খবর লইছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনিঅজ্ঞ হইয়া যজ্ঞ করো না জানিয়া বাপের নাম
না জানিয়া পূজিতেছো মাটির গড়া কৃষ্ণ-রামতুলসীর মালা জপিতেছো
ভাবিয়া কী দেখিয়াছোটিকি ধরে কী পাইয়াছো
হিসাবে মিলাইছোনিভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
পাষাণ পূজায় আসান হয় না জীবনের দুঃখ-ব্যথাদেখ হাদিসে করিয়া হদিস যজুর্বেদেও সেই কথা
একটি বছর হইলে পূর্তিমাটি নিয়া করো ফূর্তি
তোমার ঘরে আছে জ্যান্ত মূর্তিতাহার পূজা করছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনিতোমার ময়লা মনে বয়লা হাতে গলায় পরো রুদ্রাক্ষ
ভক্ত তুমি বড়ই শক্ত গেরুয়ায় দিচ্ছে সাক্ষ্যআইছো হাট-বাজারের রঙ লাগাইয়া
পরার কাপড় ছাপাইয়াএকদিন কৃষ্ণ নামের রঙ মাখাইয়া
মনটারে রাঙাইছোনিভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
\’ব্যাপিত্তঞ্চ নিরাকৃতম্ যত্তীর্থ যাত্রা দিনা\’বেদব্যাস বলছেন তাহা বলো কথা সত্য কিনা
কাশীতে নাই শিব আর কালীকী দেখতে যাও খালি খালি
আছে মনের ঘরে বনমালীখুঁইজা তারে দেখছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনিনকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগ্নিগণ
এই দেহের মধ্যেই গয়া-কাশী-শ্রীক্ষেত্র আর বৃন্দাবনযাও পাসপোর্ট আর ভিসা করে
হরকে দেখতে হরিদ্বারেএকদিন যেতে হবে পরপারে
তাহার ভিসা আনছোনিভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
পূজা করো যজ্ঞ করো
- Sub Title: মালা জপো টিকি ধরো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 66
বাউল গান এর নতুন প্রবন্ধ
গুরুজিকো নাম জপরে মনুয়া
- Sub Title: গুরুজিকো চরণ মে বহুত মেওয়া হ্যায় নফর বনকে রেনা রে (মনুয়া)
দেহ প্রাণ যোগে হয়ে
- Sub Title: তেকারণে যুক্ত তাতে এ দোহ চরিত
তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়
- Sub Title: তুমি উজ্জ্বল তাই নিখিল-দৃশ্য নন্দন প্রভাময়
আইয়ে মেরে বাগমেঁ আয়
- Sub Title: তেরে জুদাই মেঁ শাহা দেখি এ কেয়া বেকারারী
আমারে বন্ধুয়ার মনে নাই রাই গো
- Sub Title: আমারে বন্ধুয়ার মনে নাই ধু
আইল রে আইল গৌর, নিতাই সঙ্গে লইয়া
- Sub Title: ভাসাইল নদিয়াপুরী প্ৰেমবন্যা দিয়া চি
নূরের শহর নূরের লহর
- Sub Title: নূরের রোশন দেখবি যদি, আয় চলে আয় মাইজভাণ্ডারে
বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার
- Sub Title: স্বচক্ষে দেখিলাম যাহা- গরিব হলে দোযখ তাহার
কুদরতেতে করিম সোবাহান
- Sub Title: সংসারে জীবগণ তোমারই সৃজন
মধুর ধ্বনি শুনা যায় বাঁশি বাজায় শ্যামরায়
- Sub Title: বাঁশির ধ্বনি উন্মাদিনী হইলাম পাগলিনী প্ৰায় ধু
আচম্বিতে একি মোর ঘটিলরে
- Sub Title: প্রেমরাজা মনরাজ্যে আসিলরে
তুমি কেমন দয়াল জানা যাবে
- Sub Title: তুমি কি আসবে না?
বাংলা
English