"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

সুদূর সমুদ্দুর
  • Sub Title: প্রশান্তের বুকে, হিরোশিমা দ্বীপে

সুদূর সমুদ্দুর
প্রশান্তের বুকে, হিরোশিমা দ্বীপে

আমি শঙ্খচিল৷
আমার দুডানা ঢেউয়ের দোলা

আমার দুচোখে
নীল, শুধু নীল৷

সাগরের জলে সিনানের শেষে
প্রবালের সিঁড়ি বেয়ে

মত্স্যগন্ধা মেয়ে
ঝিনুকে নুপুরে

রুনুক ঝুনুক
যেত সে সাগরিকা

ঝিলিক মিলিক নাচিয়ে গলায়
মুক্তার মালিকা৷

পূর্বাচলের প্রাঙ্গনে
সাগরিকার অঙ্গনে

দিক্বধুরা খেলে রে,
সমুদ্র হিল্লোলে তার

দোলে হদৃয় দোলে,
শঙ্খচিলের সঙ্গীতে তার

স্বপন দুয়ার খোলে
দারুচিনি বনের পাতায়

সোহাগ চামর দোলে,
দোলে হদৃয় দোলে৷

হঠাত্ সেদিন,
শুভ্র শরত্ সকালে

মায়াবী রোদে,
রূপালী ঝলক

ছিন্নভিন্ন করে
কোন বিষাক্ত বাসুকীর ফনা

দিগন্ত দিলো ঢেকে
দিগন্ত দিলো ঢেকে৷

প্রলয়ংকর নি:শ্বাসে তার
ধ্বংস ছড়ালো দিগ্বিদিক

আণবিক, সেই দাণবিক
মৃত্যু নৃত্য নেচে

ধ্বংসনৃত্য নেচে
দারুণ আগুন দহন জ্বালায় দগ্ধ ভস্মিভূতা

প্রশান্তদুহিতা
বাতাসে ঝরিছে বাদল ঝিরিঝিরি

আকাশে ঝরিছে তারা
দিকবধুরা গুমরিয়া

কাঁদিছে সঙ্গীহারা
বেলাভূমি বুকে

আছাড়ি ঢেউ কাঁদে
কোথা সাগরিকা গো৷

আমার এ অঙ্গীকার
আমার এ অঙ্গীকার

আক্রান্ত প্রশান্তের অশান্ত বিহঙ্গ
দুরন্ত দুর্নিবার

দুরন্ত দুর্নিবার৷
ঝড়ের নিশানা

আমার দুডানা
চীরউড্ডেন অক্লান্ত

প্রশান্ত হতে অতলান্ত
প্রতিরোধ, প্রতিশোধ

চীরক্ষমাহীন, চীরক্ষমাহীন৷
আমার শান্তিগানে বিদ্রোহ বাণ হানে

আফ্রো-এশিয়া-আমেরিকায়
আমার ডানায় তোলে আঁধিয়া আকাশতলে

ঝনক ঝনন মরুঝঞ্ঝা, সাহারার৷
নদনদী বন্দরে অরণ্য প্রান্তরে পাহাড়ে গহ্বরে

রক্তে আদায় করি রক্তের ঋণ
আমি ভিয়েতমিন, আমি ভিয়েতমিন, আমি ভিয়েতমিন৷

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

রাহমাতুল্লিল আল-আমিন

  • Sub Title: খাতামান নবিয়্যিন
রাধারমণ দত্ত

আমি নালিশ করি রাজ দরবারে

  • Sub Title: দেশের রাজা শ্ৰীচৈতন্য পতিত পাবন নামটি ধরে
রাধারমণ দত্ত

বিনদ কালিয়া বন্ধুরে বিনদ কালিয়া

  • Sub Title: কেমনে থাকিব ঘরে তোমায় না হেরিয়া
কবিয়াল রমেশ শীল

বাবা কাঙ্গাল দাঁড়াল দ্বারে

  • Sub Title: তোমার ভাণ্ডারে নাই কিছুর অভাব ইচ্ছামত দিতে পার
রাধারমণ দত্ত

বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি

  • Sub Title: এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখী
শাহ আব্দুল করিম

ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম

  • Sub Title: তোমরা কি দোয়া কর অউলাখান দিন কাটাইতাম
রাধারমণ দত্ত

গুরুভক্তি নাই যার অন্তরে

  • Sub Title: মহাপাপী দুরাচার সে নরাধম পশুর সমান রে
রাধারমণ দত্ত

গৌর অনুরাগ যার সে জানিয়াছে সারাৎসার

  • Sub Title: নামে রুচি জিতেন্দ্ৰিয় অপার হে বেপার ধু
কবিয়াল রমেশ শীল

আমার বন্ধু মোরে ছেড়ে গেল

  • Sub Title: কেমনে পাইব তারে গো সখি আমার বুক ভাসে নয়ন জলে
কবিয়াল রমেশ শীল

আমি নাচনা ভালবাসিরে ভাই

  • Sub Title: যেই নাচনে হৃদ মাজারে বাজে ভাবের বাঁশী
শাহ আব্দুল করিম

এ জগতে ডাকে তোমায়

  • Sub Title: কত ভাবে কত জনে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated