"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: তোরা দেখলে পরে বুঝতে পাবি, কি দিয়ে জগৎ ভুলাইল

রসিক মাওলা নয়ন ঠারে মন মজাইল
তোরা দেখলে পরে বুঝতে পাবি, কি দিয়ে জগৎ ভুলাইল ॥

মোহন মুরতি রূপ, নূরের ছটা অপরূপ
রূপ সাগরে প্রেম তরঙ্গে, সাধের বাজার বসাইল ॥

ভবে যারা জীবন ধরে, ধর্ম-কর্ম কত করে
এই দাসেরে মাওলা ধনে, রাতুল চরণ দেখাইল ॥

সেই চরণ দেখিলে তোরা, হয়ে যাবি আত্মহারা
বলবি তোরা কোরান কিতাব, প্রেমানলে জ্বালাইল ॥

কাবা গৃহের যাত্রীগণ, সাধি এল হজ্ব ধন
দাসগণে বাবার চরণ, কেবলা কাবা বানাইল ॥

যাওরে বসন্ত তুমি, জিজ্ঞাসিও পদ চুমি
কোন দোষেতে করিমেরে যাবত জীবন কাঁদাইল ॥

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

বজতী হ্যায় হার ছাজ মেঁ

  • Sub Title: হার তানু আওর তারূঁ মেঁ, লা-এলাহা ইল্লাল্লা
কবিয়াল রমেশ শীল

জগত সখা নয়ন বাঁকা ভাণ্ডারী

  • Sub Title: ভাণ্ডারী আমার গুরু বাবাজান আমার
মাইজভাণ্ডারী গান

মইতো আপনা পিতামকা যোগীন

  • Sub Title: আপে ভুলে ভাবমেঁ বৈরাগীন বনি হোঁ
রাধারমণ দত্ত

গৌর বিচ্ছেদ প্রেমের এত জ্বালাগো

  • Sub Title: নিবাও গো জল চন্দন দিয়া
শাহ আব্দুল করিম

সোনার অঙ্গ পুড়ে ছাই করিলাম গো কার লাগিয়া

  • Sub Title: আমি পাই না তারে প্রাণ বিদারী কত থাকি সইয়া গো
রাধারমণ দত্ত

আমি ডাকছি কাতরে

  • Sub Title: উদয় হাওরে দীনবন্ধু হৃদয় মন্দিরে
দুর্বিন শাহ

প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে

  • Sub Title: প্রেমেরই তালা যায় না খোলা
মাইজভাণ্ডারী গান

এমন ও মজার নাস্তা কোন বাজারে পাই

  • Sub Title: নিত্য নতুন নাস্তা আশেক কোন বাজারে পাই
দুর্বিন শাহ

কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা

  • Sub Title: দিলো এসে দেখা একটা পাখি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated