"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ‘আমি’ নামে দীন দুঃখী, ‘তুমি’ নামে মহাশয়

কেবা ‘তুমি’ কেবা ‘আমি’ কে করে তার পরিচয়,
‘আমি’ নামে দীন দুঃখী, ‘তুমি’ নামে মহাশয়।

তুমি আমি দুই কি এক,
সে বুঝিতে পারিবেক,
তাওহিদের স্কুলে যেবা ধর্ম-জ্ঞানের ডিগ্রী লয়।।

একত্বে বাহুল্য ছিল,
এইভাবে যুগান্ত গেল,
বহুর মধ্যে একের খেলা এখন জগতে হয়।।

একেতে বহুলের মেলা,
বহুর মধ্যে একের খেলা,
তুমি আমি কথার কথা এক বিনা দ্বিতীয় নয়।।

মাটিতে আদম সৃষ্টি,
কে তাতে করিল দৃষ্টি,
কে তাতে গোপনে বসি সাধারণের সেজদা লয়।।

‘রব্বে আরেনি’ কে বলিল,
‘লনতারাণী’ উত্তর পেল,
কারে দেখি মুছা নবী মুর্ছাগত হয়ে রয়।।

নবীজী মে’রাজের রাতে,
জানি না গেলেন কোথাতে,
তুমি বল ‘আর্শ তোমার স্থাপিত মানব হৃদয়’।।

তুমি কর্তা ইচ্ছাময়,
সব তোমার ইঙ্গিতে হয়,
জানি না জগতবাসী কেন মোরে দোষী কয়।।

বুঝতে হলে তত্ত্ব সার,
ত্বরা চল মাইজভাণ্ডার,
করিমে কয় তথা গেলে সব গোলের মীমাংসা হয়।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

লীলাময় কার সাধ্য বুঝতে পারে

  • Sub Title: নৈরূপ নগরে থাক বহুরূপে করছ খেলা
দুর্বিন শাহ

কী সুখে রইয়াছি আমি গো

  • Sub Title: সখি জানে বন্ধে দেখে না
রাধারমণ দত্ত

ভক্তি সিন্ধু নীরে এবার গৌর বলে সাঁতার দিয়াছি

  • Sub Title: এখন আমি কুল পাইলে যে বাঁচি চি
দুর্বিন শাহ

শোনো গো ললিতা সখি

  • Sub Title: তারে দিও আনিয়া
কবিয়াল রমেশ শীল

মিমের পর্দা উঠাইলে

  • Sub Title: রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন
রাধারমণ দত্ত

কি করি উপায় গউর, আমায় দেও পদাশ্রয়

  • Sub Title: ভব সাগরে ডুবে মরি আমাকে হইলে নিদয় ধু
কবিয়াল রমেশ শীল

বাবাজানের নূরের কি রৌশন

  • Sub Title: নিরুপমার নাই উপমা স্বর্গ মর্ত্ত ত্রিভূবন
দুর্বিন শাহ

ও আমার ভাটিয়ালি গাঙের পানি

  • Sub Title: বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি
শাহ আব্দুল করিম

প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল

  • Sub Title: মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো
রাধারমণ দত্ত

হরে কৃষ্ণ রাম বলরে মন

  • Sub Title: হরি নামের সমান নাই অন্য ধন (ধু)
হাসন রাজা

গোবিন্দের লাগি ঝুরে দুই নয়ন গো

  • Sub Title: শ্রীকৃষ্ণ বলে রাধা হায় হায় করে কান্দে গো

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated