"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: মাইজভাণ্ডারে খুলিয়াছেন, গাউসিয়তের দ্বার

গাউসুল আজমের ভাণ্ডার, গাউসুল আজমের ভাণ্ডার।
মাইজভাণ্ডারে খুলিয়াছেন, গাউসিয়তের দ্বার।।

গাউসিয়ত যথায় যায়, জগৎ কাবা হয় তথায়।
সে দিকে সজিদা না করে, সাধ্য আছে কার।।

মক্কাতে জাহেরি কাবা, দিলের কাবা মওলা বাবা।
বাতেন ছাড়া জাহের মান, নাপাকি আচার।।

সজিদালিল্লাহ্ কিবা হয়, লেগায়রিল্লাহ্ কারে কয়।
কুরআন চোরা নাহি জানে, পূর্ণ সমাচার।।

মুর্শিদ কামেল হলে, তাঁর শ্রীচরণ তলে।
দাসগণের স্বর্গবাস, আনন্দ বাহার।।

খোদা রাসূল গুরুধন, ভিন্ন না জান কখন।
জানিলে মারিদ কহে, রুমী গুণদার।।

মওলা ধনের শ্রীচরণে, পাগল করিম বলে।
দাসগণের সঙ্গে লিখে, রাখ নাম তার।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

আমার গাউছেল আজম মাইজভণ্ডারী

  • Sub Title: যত পাপী তাপীর ভাগ্যে উদয় ভাণ্ডারের মাঝার
রাধারমণ দত্ত

ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা

  • Sub Title: এগো সুতলি কাইটা গেল পাখি পিঞ্জিরা ভাঙ্গিয়া
রাধারমণ দত্ত

চিত্ত যায় জ্বলিয়া গো

  • Sub Title: গেল রোধে কি স্বপন দেখাইয়া
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশিয়ে কি করিত পারে সজনী

  • Sub Title: কদম্ব ডালেতে বসি ঠাকুর কৃষ্ণে বাজায় বাঁশি
রাধারমণ দত্ত

কি রূপ হেরিয়া অইলাম কদমতলে

  • Sub Title: আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে চি
হাসন রাজা

আইল রে, আইল রে বন্ধু, কোলে আইল রে

  • Sub Title: আরে চান্দমুখ দেখিয়া হাসন রাজা পাগল হইল রে
রাধারমণ দত্ত

চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী

  • Sub Title: কও গো চন্দ্ৰা সত্য করি রাধার বন্ধু রহিল কোথায়
কবিয়াল রমেশ শীল

প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে

  • Sub Title: (প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ
রাধারমণ দত্ত

সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ

  • Sub Title: সুখময় ডাকিছে তোমারে ধু
মাইজভাণ্ডারী গান

ধরনা ধরনা সখি বন্ধু বিনে

  • Sub Title: প্রেম তাড়না সহিতে নারি যমুনাতে ঝম্প দিব
রাধারমণ দত্ত

হেইরে গৌরচান্দ গো গেল কুলমান

  • Sub Title: তারে তিলেক মাত্র না হেরিলে বাঁচে না পরান

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated