আইল রে, আইল রে বন্ধু, কোলে আইল রে।
আরে চান্দমুখ দেখিয়া হাসন রাজা পাগল হইল রে ॥তাঁরা জিনি দুইটি আঁখি, সূর্য জিনি অঙ্গ।
হাসন রাজা দেখিয়ে বলে ছাড়ব না তোর সঙ্গ রে ॥নূপুরেরই পুতুলা বন্ধু, জিনে পূর্ণ শশী।
দেখা মাত্র হাসন রাজা, হইল উদাসী রে ॥কি কব রূপের শোভা, ঝলমল ঝলমল করে।
চাইতে, চাইতে রূপে কত রঙ্গ ধরে রে ॥দেখিয়া রূপের বাহার, আঞ্জা করিয়া ধরে।
হাসন রাজা বলে আর কি, ছাড়িয়া দিব তোরে ॥হাসন রাজা কোলে লইয়া, বুচা দেয় গালে।
প্রেমতরঙ্গে হাসন রাজা, নাচে ফালে ফালে রে ॥ফালায় ফালায় হাসন রাজা আর দেয় লম্ফ।
দেশের লোকের সকলেরই, দেখিয়া উঠিল কম্প রে ॥হাসন রাজার ফাল দেখিয়া, লোকের হইল ভয়।
পাগল হাসন রাজা বলিয়া সর্বলোকে কয় ॥হাসন রাজা প্রাণবন্ধু রে কোলে লইয়াছে।
নাচিব আজীবন ভরিয়া, যতদিন বাঁচে রে ॥হাসন রাজা বন্ধুছাড়া থাকবই না রে আর ।
মনের জিঞ্জির দিয়া বান্ধছে, চরণে তাঁহার রে ॥
আইল রে, আইল রে বন্ধু, কোলে আইল রে
- Sub Title: আরে চান্দমুখ দেখিয়া হাসন রাজা পাগল হইল রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 64
বাউল গান এর নতুন প্রবন্ধ
হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার
- Sub Title: ঐ নাম না লইলে জীবন অসার
মন তুই বুঝবি মরণ কালে
- Sub Title: যেই সুতা কাটিলি ভবে সব গেল তোর তালেমালে
বাবাধন বল কোথায় যাই
- Sub Title: এই দুনিয়া ফাঁকের বাজার, প্রাণ কেনে বাঁচাই
রাধা বইলে আর ডাকিও না
- Sub Title: ওরে কে তোরে শিখাইল বাঁশি
ভজ ওরে মন শ্ৰীকৃষ্ণ চৈতন্য
- Sub Title: নিত্যানন্দ রায়
যেই ভাবে আমি দেওয়ানা
- Sub Title: “গুরু” যে তাপে আমি মাস্তানা
সোনা-বন্ধু কালিয়া
- Sub Title: আইল না শ্যাম কি দোইষ জানিয়া
আজব সুন্দর তোমার আঁখি ওগো চন্দ্রমুখী
- Sub Title: হাসন রাজার মনের সাধ সদাই তুরে দেখি
আমি পাগলিনী হইলাম যার লাগিয়া
- Sub Title: এগো সে জনারে একেবারে এনে দেখাও না আনিয়া
বন্ধু মুঝে প্রেমে আপ্ত হারিন
- Sub Title: প্রেম মন্ত্র ফুঁকিয়ে পাগলিন্ বানায়া
বাবা তোর ধরি দু'চরণ
- Sub Title: গুণা করিয়াছি কর ক্ষমা বিতরণ
আমার বন্ধুর জন্য মন উদাসি
- Sub Title: পরাণে তাহারে চায়
বাংলা
English