"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ত্রিজগতের কেবলা কাবা জগত গুরু মাইজভাণ্ডারী

রসিক নাগর বাঁকা নয়ন প্রাণের সখা দয়াল হরি।
ত্রিজগতের কেবলা কাবা জগত গুরু মাইজভাণ্ডারী।

তুমি আদি তুমি অন্ত তোমার নূরে দিক-দিগন্ত।
তুমি হর্তা তুমি কর্তা তোর নামে আরম্ভ করি।

কে তুমি রসিক বাঁকা, ভালবাসা ভালে আঁকা।
কোথা হতে এলে বল যাবে কোথা মন হরি।

প্রেমের প্রভাবে তোর সংসারে পড়িল সোর।
তব প্রেমে মাতোয়ালা নর-নারী হুর পরী।

দরিদ্র বৎসল দাতা, ত্রিজগত ত্রাণ কর্তা।
সকাতরে ডাকি তোমাইয় বিষম বিপদে পড়ি।

ক্ষমা কৃপা আশা করি, শ্রীপদে মস্তক ধরি।
কেঁদেছি কাতর কণ্ঠে লওনা উদ্ধার করি।

নয়ন ঠারে প্রেম ছলে, করিমকে ডেকেছিলে।
কি কাজে আসিবে প্রেম আমি যদি যাব মরি।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

মইলাম বন্ধু তোর পিরিতের দায়

  • Sub Title: পিরিতে না ভুলা যায় ধূয়া
দুর্বিন শাহ

ওহে প্রভু বিশ্বপতি

  • Sub Title: নিজ গুণে দাও হে মুক্তি
রাধারমণ দত্ত

ও প্ৰেম না করছে কোন জনা গো

  • Sub Title: কার লাগি গো এত যন্ত্রণা
বন্ধু বিনে এ জগতে
বন্ধু বিনে এ জগতে

বন্ধু বিনে এ জগতে

  • Sub Title: সময় থাকতে-তারে চিনলাম না ধু
হাসন রাজা

হাসন রাজায় বলে, পরিচয় দে রে

  • Sub Title: মাটির তলে খেইড় খেলাছ তুই কে রে
রাধারমণ দত্ত

ডাকিও না রে শ্যামের বাঁশি আমার ঘরে বাদী গুরুজনা

  • Sub Title: বারে বারে অবলারে আর জ্বালা দিও না
রাধারমণ দত্ত

বাঁশিয়ে নিহল বকুল মান গো সখী

  • Sub Title: সখী ঐ শুন গো শ্যামের বাঁশির গান
খুলি নেও গলার হার গো ললিতে
খুলি নেও গলার হার গো ললিতে

খুলি নেও গলার হার গো ললিতে

  • Sub Title: ললিতায় নেও গলার মালা বিশাখায় নেও হাতের বালা
রাধারমণ দত্ত

জলের ঘাটে পাইলাম দেখা বন্ধু শ্যামরায়

  • Sub Title: এমন নিষ্ঠুর বন্ধু রাধাকে জ্বালায়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated