"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: অচল অটল হয়ে সর্বক্ষণ থাক খাড়া

মত-মায়ীন্না বলি ডাকে যদি মন দিবে সাড়া,
অচল অটল হয়ে সর্বক্ষণ থাক খাড়া।

ধর্ম কর্ম যত ইতি, বিধান নিয়ম নীতি।
মান অভিমান আদি অর্থ স্বার্থ জন্ম মরা।

জ্ঞান ধ্যান সেবা ব্রত, পাপ পুণ্য আর যত।
স্বর্গ কি নরকের বাণী ধন রত্ন পুত্র দারা।

এ সবের সমষ্টি নিয়ে, গুরু পদে সমর্পিয়ে।
প্রেম পথে ভিখারি সেজে হওরে সর্বস্ব হারা।

গুরুর আদেশ মাত্র, জানিবে কোরাণের পত্র।
একমাত্র পুণ্য কর্ম গুরুকে সন্তুষ্ট করা।

গুরু যা করিবে মানা, এই বটে শিষ্যের গুনা।
মহাত্মা রুমীর বাণী এই বটে সাধনার ধারা।

এই ভাবে ধরিলে গুরু, হইবে সাধনের শুরু।
গুরুর করুণা হলে আল্লা নবী যাবে ধরা।

জগতে বে-পীর যারা, শয়তানের শিষ্য তারা।
করিমে কয় সত্য পথ মাইজভাণ্ডারীর পায়ে পড়া।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

পরাণ বন্ধুয়া রসিক রতন

  • Sub Title: করিয়ে আমি পেলেম না তারে
রাধারমণ দত্ত

শুন গো ললিতা সখী মরণ কালে

  • Sub Title: আমার নিকটে বসিয়া তারা গো কর্ণে কৃষ্ণনাম শুনাইও
মাইজভাণ্ডারী গান

বন্ধুগণ শীঘ্র চল যাই

  • Sub Title: প্রিয়তম দরশনে নয়ন জুড়াই
নদী ভরা ঢেউ
নদী ভরা ঢেউ

নদী ভরা ঢেউ

  • Sub Title: হালটি ছাড়িয়া এখন দাও দাও রে
কবিয়াল রমেশ শীল

বন্ধুয়া বিহনে বিচ্ছেদের আগুনে

  • Sub Title: অদর্শনে প্রাণ মন যায় যায়রে
মাইজভাণ্ডারী গান

কি মধু মাখা নাম আমিরুজ্জামান

  • Sub Title: একুল আর ঐকুল দু’কুলের সুলতান
মাইজভাণ্ডারী গান

জেহিব জমে গুলেস্তানস্ত

  • Sub Title: নত্তাখাঁ বুলবুলে জানস্ত___এমশব
দুর্বিন শাহ

বুক ভরা দুঃখ অন্তরায় রহিল

  • Sub Title: কী হলো কী হলো গো
কবিয়াল রমেশ শীল

মন অহঙ্কারে দিন কাটালি

  • Sub Title: তোর সাধন ভজন নষ্ট হইল, হিংসাও নিন্দা অহঙ্কারে
রাধারমণ দত্ত

কে বাজাইয়া যায় গো সখী

  • Sub Title: কে বাজাইয়া যা

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated