ওগো শাহপরান আউলিয়া
এই দেশে আসিলায়
কী ধন সঙ্গে নিয়া।।কী ধন দিতে কী ধন নিতে
কী মনে ভাবিয়া
জন্মস্থান ছেড়ে আইলায়
সর্বত্যাগী হইয়া।।মজাররদে ওলি তুমি
তুমি গুণে গুণিয়া
দুই কুলের বাদশাহ হলে
কোন পরশ পাইয়া।।প্রেমিক ভক্ত আশেক যারা
তোমার নাম শুনিয়া
দরগা জিয়ারতে আসে
দেওয়ানা হইয়া।।না দেখিয়া না চিনিয়া
মনে আশা নিয়া
ভক্তগণ কাঁদে তোমার
দরবারে বসিয়া।।করিম বলে আছ তুমি
লা-মউত হইয়া
দাও তোমার রহমতের ছায়া
কাঙাল জানিয়া।।
ওগো শাহপরান আউলিয়া
- Sub Title: এই দেশে আসিলায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 104
বাউল গান এর নতুন প্রবন্ধ
সহেনা সহেনা দুঃখ পরাণে
- Sub Title: সহেনা সহেনা দুঃখ পরাণে
বন্ধু রে অবলার বন্ধু যাইও নারে থইয়া
- Sub Title: ঝাড়ের বাঁশ কাটিয়া রে বন্ধু নদীতে দিলাম বানা
কাঁখে বারি, প্রাণে মরি, গৃহে যাইবার সময় যায়
- Sub Title: পন্থ ছাড়রে শ্যাম রায়
নূরছে আজব খেলে ভান্ডারী
- Sub Title: নূরছে আপনা বদন বানায়া নূরছে রোশনী জ্বলে
শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয়
- Sub Title: এর লাগিয়া এই জেলারে জালালাবাদ সবে কয়
সোনা বন্ধে মোরে করিল উদাসী
- Sub Title: মনপ্রাণ কাড়িয়া নিল বন্ধে
চল প্রিয়া প্রেম বাগানে
- Sub Title: প্রেম রঙ্গে রঙ্গ মিশায়ে কুঞ্জবনে রঙ্গ খেলিব
আয় দিলবরে দিলদার পেয়ারে
- Sub Title: মালেকে মলকুত পেয়ারে গাউছে মাইজভাণ্ডার
দূতী তারে কর মানা শ্যাম যে আমার কুঞ্জে আয় না
- Sub Title: নানা জাতি ফুল তুলি সাজাইয়াছি ফুল বিছানা
বলে না ছিলাম গো পিয়ারি অ তুই পিরিত করিছ না
- Sub Title: পিরিতি বিষম জ্বালা প্ৰাণে তো বাঁচবি না
আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙা চরণ
- Sub Title: আরে তবে সে রঙিনী রাধার সাফল্য জীবন
আসিয়া গৌরাঙ্গের হাটে
- Sub Title: গৌরচান্দের দেখা পাব নি গো সই
বাংলা
English