"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: সে চরণ সেবি পায়ে প্রভু দরশন

সেব মাওলানার চরণ, সেব মাওলানার চরণ।
সে চরণ সেবি পায়ে প্রভু দরশন।।

ত্রিজগৎ যেন তন, সেই মাত্র প্রাণধন।
তাঁন রূপারুণ জ্যোতে ভুবন রোশন।।

তিনি জগতের সারা, ত্রিভুবন নেত্র তারা।
ব্যক্তে আঁকার তাঁন, প্রভুর দর্পণ।।

আস্তানা শরীফ তাঁন, নিরাঞ্জন কাবা হেন।
ভবে তাঁহান আসন আর্শর তুলন।।

তাঁন আস্তানার ধূল, ভবে নাই যার মূল্য।
হৃদ অন্ধজন লাগি নয়নেরাঞ্জন।।

রসিকে রসিক চিনে, কে চিনিতে পারে তাঁনে।
কেহ না চিনয়ে তাঁনে চিনে দু’নয়ন।।

তিনি কি রসিক জন, কি করিব সে বর্ণন।
নিরাঞ্জন মর্ম তিনি জানে নিরাঞ্জন।।

ভবোদ্যানে সেই ধন, সুসৌরভে পুস্প হেন।
সে পুস্পে মকবুল যেন ভ্রমর ভ্রমণ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি

  • Sub Title: ডাক শুনিয়া ঘুম ভাঙিয়া হইলাম রে উদাসিনী
হাসন রাজা

কতদিন আর খেলবে হাসন, ভবেরই খেলা

  • Sub Title: খেলতে খেলতে হাসন রাজার না লাগে ভালা
মাইজভাণ্ডারী গান

ডাকি গেল মোরে কেবা

  • Sub Title: শূন্য কৈল্য মম জ্ঞান বুদ্ধি হৈরে
হাসন রাজা

রঙিলা বাড়ৈ এই ঘর বানাইয়াছে কলে

  • Sub Title: রঙে রঙে ঘর বানাইয়া বসি ঘরে খেলে
শাহ আব্দুল করিম

আউলিয়া ইব্রাহিম মস্তান

  • Sub Title: মোকাম শ্রীপুর
দুর্বিন শাহ

আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে

  • Sub Title: হবে যদি পেসেঞ্জার
হাসন রাজা

কালা! আয় রে আয় কুঞ্জে আয়

  • Sub Title: প্রাণী কান্দে তোমার দায়
কবিয়াল রমেশ শীল

নূরের শহর নূরের লহর

  • Sub Title: নূরের রোশন দেখবি যদি, আয় চলে আয় মাইজভাণ্ডারে
শাহ আব্দুল করিম

কত দুঃখ সইব পরাণে পাকিস্তানে

  • Sub Title: আর কত দুঃখ সইব পরানে
রাধারমণ দত্ত

মনের মানুষ না পাইলে

  • Sub Title: মনের কথা কইয়ো না-

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated