"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: বন্ধের প্রেমানলে সদা জ্বৈলে পুঁড়ি যাই

সখী করি কি উপায়, সখী করি কি উপায়।
বন্ধের প্রেমানলে সদা জ্বৈলে পুঁড়ি যাই।।

পূর্ণিমা বসন্ত ঋত, গুন গুন ভৃঙ্গ গীত।
কুকিলের স্বরে দিল দ্বিগুণ বাড়াই।।

চল সখী বাগে যাই বন্ধু দেখা পাইনি চাই।
বন্ধু পাইবারে আশে মনেরে বুঝাই।।

সঙ্গে লই সখী কুল, তুলি ভাতি ভাতি ফুল।
এসব আশে পুস্প শয্যা রাখিছি সাজাই।।

এসো এবে সখীগণ, আঁখি নীরে দ্বিচরণ।
প্রেমানন্দে দোলায়ানী শয্যায়ে বসাই।।

প্রেম গীতে আনন্দিতে প্রেম পুস্পহার গুঁইথে।
দলাদলী সবে মিলি বন্ধেরে পরাই।।

দেখাই প্রেমিকী গুণ, নিকালী বক্ষের খুন।
মকবুল প্রায় মাওলানা পায় লক্তক লাগাই।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

সাবধানে পাগল মন খেলরে পাষান

  • Sub Title: মওলাজির পাষান খেলা – হালকার ময়দান
দুর্বিন শাহ

ও ভাই রাখোনি খবর

  • Sub Title: কুনো ব্যাঙের পেটের ভিতর
মাইজভাণ্ডারী গান

আমি সেই স্বর্গবাসী

  • Sub Title: হাওয়ার প্রেমে স্বর্গ ছেড়ে এ মহিমণ্ডলে রই
রাধারমণ দত্ত

নিশিতে স্বপন দেখলাম

  • Sub Title: আর স্বপনে দেখিয়া যারো উঠিলাম জাগিয়া-
মাইজভাণ্ডারী গান

জগত সারা পেয়ারে তোম্ হো

  • Sub Title: ছভি হামারা পেয়ারে তোম্ হো, আমি আমারা পেয়ারে তোম্ হো
মাইজভাণ্ডারী গান

ভাবের সাগরে উঠেছে তরঙ্গ

  • Sub Title: এ মহিমণ্ডল কার লীলাভূমি কেবা এ পুতুল খেলায় রে
কবিয়াল রমেশ শীল

নূরে খোদা জুদা নেহি

  • Sub Title: নক্সবন্দিয়া পীরে নূর খান্দানে মেরা
রাধারমণ দত্ত

ভজ ও মন প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য

  • Sub Title: অবধূত নিত্যানন্দ রায়
মাইজভাণ্ডারী গান

সালাতুল্লাহ্ সালামুল্লাহ্ আলারূহে রসূলিল্লাহ্

  • Sub Title: সালাতুল্লাহ্, সালামুল্লাহ্, আলানূরে নবীয়ীল্লাহ্
রাধারমণ দত্ত

তোরে মানা করি রে বন্ধু নিষেধ করি রে

  • Sub Title: চন্দ্ৰাবলীর কুঞ্জে তুমি যাইও না

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated