তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ পরাণ বন্ধুরে।
হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান।প্রেমের মায়া দিয়ে আমায় প্রাণ করেছ উতলা,
কার কাছে বুঝাব দুঃখ কে বুঝিবে সেই জ্বালা,
প্রেমের রসি গলায় কসি কোথায় থেকে মার টান।তুমি ধনি আমি কাঙ্গাল ও পরাণের বন্ধু ধন,
অবলারে না ভুলিও চরণ ধুলায় তোষ মন,
ভালবাসায় চরণ আশায় ছেড়ে দিলাম কুলমান ।এই সংসারে ভালবাসা যত রকম মমতা,
সকল আমার বিষ লাগে মিষ্ট লাগে তোর কথা;
হৃদয় পুরে গুণ গুণ স্বরে গাহিব বন্ধু তোমার গান।রমেশ বলে মনপ্রাণ সব দিয়েছি সপিয়ে,
হেরিয়ে সোনার ছবি নয়ন গেল ভুলিয়ে,
ঐ রূপ নিরখিয়ে যায় যেন দাসের প্রাণ ।
তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ
- Sub Title: হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 74
বাউল গান এর নতুন প্রবন্ধ
হাসন রাজায় কয়, নমাজ রোজা ছাড়িয়া দিছি
- Sub Title: বেহেস্তে যাইবার ভয়
পীরে কদমে সজিদা করা
- Sub Title: না বুঝিয়া মূর্খজনে ভক্তগণে কাফের কয়
যে যাবে গো কালো যমুনায়
- Sub Title: শ্যামনগর কালিয়ার বাঁশি ডাকে
বিচার করি চাইয়া দেখি সকলেই আমি
- Sub Title: সোনা মামি! সোনা মামি গো! আমারে করিলায় বদনামি
কালা! আয় রে আয় কুঞ্জে আয়
- Sub Title: প্রাণী কান্দে তোমার দায়
আমার হস্থপদ তারই, আমি হইতে না জুদা গো
- Sub Title: আদম সুরত আমার খোদার গো সই সজনী
চল হস্তী ধরা ও মন
- Sub Title: চল হস্তী ধরা
গৌরচান ছাপাইয়ে রাখবো কেউরিরে না দেখতে দিবো
- Sub Title: গৌরচান ছাপায়ে রাখবো ধু
লোকে মন্দ বলে রে অবলা রাধারে
- Sub Title: তোর পিরিতি আমারে করিল বাড়ি ছাড়া
রাতুল চরণ দেখব আমি কবে
- Sub Title: রাতুল চরণ দেখব আমি কবে
বাবাজান আমায় কর পার
- Sub Title: আমি গুণাগার, সাধন জানি না তোমার (২)
বাংলা
English