বিচার করি চাইয়া দেখি সকলেই আমি।
সোনা মামি! সোনা মামি গো! আমারে করিলায় বদনামি ॥আমি হইতে আল্লা রসুল, আমি হইতে কুল।
পাগলা হাসন রাজা বলে, তাতে নাই ভুল ॥আমা হইতে আসমান জমিন, আমি হইতেই সব।
আমি হইতে ত্ৰিজগত, আমি হইতে রব ॥আমি আউয়াল, আমি আখের, জাহের বাতিন।
না বুঝিয়া দেশের লোকে, বাসে মোরে ভিন ॥আমা হইতে পয়দা হইছে, এই ত্ৰিজগত।
গউর করি চাইয়া দেখো হে, আমারও মতো ॥আক্কল হইতে পয়দা হইল, মাবুদ আল্লার।
বিশ্বাসে করিল পয়দা, রসুলউল্লার ॥মম আঁখি হইতে পয়দা, আসমান জমিন।
কর্ণ হইতে পয়দা হইছে, মুসলমানী দিন ॥আর পয়দা করিল যে, শুনিবারে যত।
সবদ সাবদ আওয়াজ ইত্যাদি যে কত ॥শরীরে করিল পয়দা, শক্ত আর নরম।
আর পয়দা করিয়াছে, ঠাণ্ডা আর গরম ॥নাকে পয়দা করিয়াছে, খুসবয় আর বদবয়।
আমি হইতে সব উৎপত্তি, হাসন রাজা কয় ॥মরণ জিয়ন নাই রে আমার, ভাবিয়া দেখো ভাই।
ঘর ভাঙিয়া ঘর বানানি, এই দেখতে পাই ॥পাগলা হইয়া হাসন রাজা, কিসেতে কি কয়।
মরব মরব দেশের লোক, মোর কথা যদি লয় ॥জিহ্বায় বানাইয়াছে, মিঠা আর তিতা।
জীবের মরণ নাই রে দেখো সর্বদাই জিতা ॥আপন চিনিলে দেখো, খোদা চিনা যায়।
হাসন রাজায় আপন চিনিয়ে, এই গান গায় ॥
বিচার করি চাইয়া দেখি সকলেই আমি
- Sub Title: সোনা মামি! সোনা মামি গো! আমারে করিলায় বদনামি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 69
বাউল গান এর নতুন প্রবন্ধ
লোভে লবেনিরে নগরবাসী বিশ্বাসে আকাশের এক ফুল
- Sub Title: দেব ঋষি না পায় ধ্যানে সে ফুল মহাদেবের অনুকূল চি
প্রাণসখি আমায় বলো গো
- Sub Title: মনটা আমার কেমন হলো
আমার মন উদাসী হলরে আজ
- Sub Title: আমার মওলাজির কারণ
আশেক কো এয়ার তুনে
- Sub Title: সবর করার লেকর বেদিল্ বানাকে মারা
অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
- Sub Title: অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
- Sub Title: ভিক্ষার কারণে গেলা জননীর নিকট
দয়াল গুরুর অপার দয়া
- Sub Title: কি দিয়ে করিবে দয়া আমি তারে ডাকি কই
শ্যাম পিরিতি করল বাড়ি ছাড়া
- Sub Title: নগরবাসীরা
ধৈরনা ধৈরনা সখী করি মানা
- Sub Title: ঝম্প দিব আমি যমুনারি জলে
আমার গাউসুল আজম কেবলা বাবা
- Sub Title: তোমার আদরের সব ছেলে মেয়ে এতিম বানালে
আমার অন্তরায়, আমার কলিজায়
- Sub Title: প্রেমশেল বিন্দিল গো
বসন্ত সমীরে মোহন সুরে
- Sub Title: হৃদয় মন্দিরে, কে বাজায় বাঁশী
বাংলা
English