সোণার আদম হেলা করে বেলা গেল বইয়া।
(ওরে আদমরে) পিতার মস্তক হতে,(ওরে আদমরে) পিতার মস্তক হতে,
এলে মার সেকমেতে,
গোপন পথে মণী বিন্দু হইয়া।
নাপাক ছিলি পাক হইলি,
পূর্ব কথা ভুলে গেলি,
পাইয়া এই দুই দিনের দুনিয়া।।(ওরে আদমরে) দিনে দুনিয়ার কাম,
রাত্রে তোর মাবুদের নাম,
নিতে এলে স্বীকার করিয়া।
আসল কাজে অবহেলা,
কোথায় গেল কালুবালা,
কি বলিবি হাশর ময়দান গিয়া।।(ওরে আদমরে) হুর পক্ষী কোন দিন ,
বরখেলাফ নাই খোদার নাম নিয়া।
খোদার পেয়ারা আদম হলি,
আদমের কাজ কি করিলি,
জিজ্ঞাসিবে মনকির নকির গিয়া।।(ওরে আদমরে) এখনও সময় আছে,
চল কামেল পীরের কাছে,
দিল ঈমান পরিষ্কার করিয়া।
আজও করলে গাফিলতি,
হইবে অরিশয় ক্ষতি,
ফল পাবি পুলছেরাতে গিয়া।।(ওরে আদমরে) মাইজভাণ্ডার পার ঘাটায়,
হাজার হাজার পার করায়,
পেসেঞ্জার হও সেই ঘাটে যাইয়া।
রমেশ কয় চিন্তা কিরে,
যাহা হয় নাই ষাইট বছরে,
এক পলকে দিবে পার করাইয়া।।
সোণার আদম হেলা করে
- Sub Title: (ওরে আদমরে) পিতার মস্তক হতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 64
বাউল গান এর নতুন প্রবন্ধ
এই যে সংসারে, প্রভু কও তারে
- Sub Title: অতি কৌশল করে গড়েছে মানুষ
শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
- Sub Title: তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে
আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত
- Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
সখি চল যাই অজধ্যাতে
- Sub Title: রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে
প্রেম লহরে ভাসাই মোরে
- Sub Title: তিনি ধন, তিনি মন, তিনি আমার পিতা-মাতা
মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না
- Sub Title: দারুণ পিরিতে ধরে কলিজাতে
ওগো শাহপরান আউলিয়া
- Sub Title: এই দেশে আসিলায়
ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন
- Sub Title: কোন্ মানুষ ইন্দ্রের কোলে সে ধরে চতুর্দোলে
ভাণ্ডারে ভাণ্ডারীর কুদরত
- Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়
ওরে প্রাণরে, ছাড়িয়া দিব না আর তুরে
- Sub Title: তুমি যদি ছাড়িয়া যাও যাইমু কি করে
তোরা দিন থাকিতে চিনিয়া লওরে
- Sub Title: খোদার দিদার পেতে যদি বাসনা মনে
বাংলা
English